Wednesday, April 1, 2026

বিশ্বকাপে সুযোগ পেয়েই বিধ্বং.সী বোলিং সামির, ২৭৪ রানের লক্ষ্যমাত্রা ভারতের

Date:

Share post:

মহাষ্টমীর দুপুরে মেগা ম্যাচে মুখোমুখি ইন্ডিয়া আর নিউজিল্যান্ড (Ind vs NZ) । হার্দিক চোট পাওয়ায় ভারতীয় দলে (Team India) তার পরিবর্তে হিসেবে কাকে নেওয়া হবে সেই নিয়ে অনেক জল্পনার পর মহম্মদ সামিকে (Md Shami) সুযোগ দিলেন রাহুল-রোহিতরা। বিশ্বকাপের মাঠে হাতে বল পেয়েই প্রথম বলেই উইকেট নিলেন সামি। বুঝিয়ে দিলেন তাঁকে ছাড়া টিম ইলেভেন তৈরির ভাবনাটা অনর্থক। এখনও পর্যন্ত ভারত ও নিউজ়িল্যান্ড দু’দলই নিজেদের প্রথম চার ম্যাচ জিতেছে। তাই এই ম্যাচ জিততে পারলে বিশ্বকাপের (CWC 2023) পয়েন্ট তালিকার শীর্ষে নিজেদের জায়গা পাকা হবে আর সেমিফাইনালের রাস্তাটাও প্রায় মসৃণ হয়ে যাবে।

এদিন টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেন রোহিত (Rohit Sharma)। খেলা শুরুর মিনিট কুড়ির মধ্যে মহম্মদ সিরাজের বলে আউট হলেন ডেভন কনওয়ে। ০ রানে আউট হন তিনি,ভাল ক্যাচ ধরেন শ্রেয়স আইয়ার। ১৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৬১ রান তোলে নিউজিল্যান্ড। তারপর কিউয়িদের খেলার ধরন চিন্তায় ফেলেছিল ভারতীয় সমর্থকদের। যদিও শেষ ২০ ওভারে অনবদ্য কাম ব্যাক ভারতের। শেষ বল উইকেট হারাল নিউজিল্যান্ড। নির্ধারিত দশ ওভার বল করে পাঁচটি উইকেট নিয়ে ওডিআই বিশ্বকাপে ভারতের হয়ে সর্বাধিক উইকেট নেওয়া বোলারদের তালিকায় অনিল কুম্বলেকে টপকে গেলেন মহম্মদ সামি। ভারতের সামনে এখন লক্ষ্যমাত্রা ২৭৪ রানের।

Related articles

আজ দক্ষিণে মমতা, উত্তরের তিন জেলায় নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার নির্বাচনী মাসের প্রথম দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দক্ষিণবঙ্গের নানুর, বড়ঞা ও নবগ্রামে তিনটি জনসভা করবেন।...

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...