Friday, April 10, 2026

নবমীর নয়নমণি কোয়েল, কবীরকে নিয়েই মল্লিক বাড়ির পুজোর কাজ সামলালেন অভিনেত্রী

Date:

Share post:

পুজোর (Durga Puja) কটা দিন তিনি একেবারে ঘরের মেয়ে। টলিউডের (Tollywood) গ্ল্যামার কুইন বয়সের সঙ্গে সঙ্গে নিজের জীবনযাত্রায় পরিবর্তন এনেছেন। দুষ্টু মিষ্টি নায়িকা থেকে এখন তিনি জঙ্গলে দাপিয়ে বেড়ানো ডিটেকটিভ মিতিন মাসি (Jongole Mitin Masi)। প্রায় আড়াই ঘণ্টা ধরে একাই যেমন সিলভার স্ক্রিন সামলাতে পারেন, সেভাবেই সপ্তমী থেকে নবমী ননস্টপ পুজোর আয়োজনে ব্যস্ত মল্লিক বাড়ির মেয়ে কোয়েল মল্লিক(Koel Mallick)। রঞ্জিত কন্যা এখন এক সন্তানের মা। বনেদি বাড়ির পুজোগুলোর মধ্যে রঞ্জিত মল্লিকের (Ranjit Mallick) বাড়ির পুজো সব সময় মিডিয়ার নজরে থাকে। তার অন্যতম কারণ অবশ্যই বাপ-বেটি যুগলবন্দি। এবার পুজোয় কোয়েল পুত্র কবীরকে (Koel Mallick’s son Kabir) নিয়ে উচ্ছ্বাস দেখা গেল বাড়ির অন্যান্য সদস্যদের মধ্যে। নবমীতেও যথারীতি পুজোর কাজেই স্বামী-সন্তানকে নিয়ে মাতলেন কোয়েল।

মল্লিকবাড়ির অন্যতম আকর্ষণ অবশ্যই কোয়েল ও নিশপালের ছেলে কবীর। রঞ্জিত মল্লিক বলছেন নাতি তাঁর নয়নমণি। সপ্তমী থেকেই দাদু-নাতিকে দেখা গেল বাড়ির ঠাকুরদালানে। কাঁসর বাজাচ্ছিলেন অভিনেতা, ক্যামেরা ধরল তাঁকে। তারপরই নাতিকে নিয়ে মেতে উঠলেন রঞ্জিত।

কোয়েল আগেই বলেছিলেন পুজোর কটা দিন ছেলেকে কবে কোন পোশাক পরাবেন সেটা নিয়েই তাঁর বেশি মাথাব্যথা। একেকদিন একেক রকমের পাঞ্জাবি পরিয়ে কবীরকে সাজালেন কোয়েল। ছেলেকে সঙ্গে নিয়ে পোজ়ও দিয়েছেন অভিনেত্রী। বরাবর ক্যামেরার আড়ালে থাকেন নিশপাল সিং। এবারেও সেই চেষ্টা করেছেন তবে মাঝেমধ্যেই টেলিভিশনের তাঁর মুখ। অভিনেত্রী একেবারে ঘরের মেয়ে, তাই বাড়ির আত্মীয় আর ভাই বোনেদের সঙ্গে জমজমাট আড্ডার মাঝে দেখে নিচ্ছেন পুজোর সব আয়োজন ঠিক ঠাক হয়েছে কিনা। কখনও শঙ্খ বাজাতে দেখা গেল তাঁকে, আবার কখনও আরতির পর সেই উত্তাপ ছুঁয়ে দিলেন বাবা এবং ছেলের মাথায়। নবমীর সকাল থেকেও সেই একই ছবি ধরা পরল। পুজোর সাজে টলিপাড়ার নায়িকা এই কদিন শুধুই মল্লিক বাড়ির কন্যা।

Related articles

ফাঁস হওয়া ভিডিও নিয়ে হুমায়ুন-শুভেন্দু এক সুর! যোগ প্রমাণ করে দিলেন অভিষেক

বিজেপির সঙ্গে ডিল করে বাংলার ভোট মঞ্চে হুমায়ুন। নতুন দল ঘোষণার সময় থেকেই বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস যে...

দেব এবার পরিচালক! ‘দেশু ৭’-এ দেখা যাবে অনির্বাণকেও 

টলিপাড়ার 'রাজার রাজা' এবার হাতপাকাতে চলেছেন পরিচালনায়। ৭২ ঘণ্টা ডেডলাইন শেষ হতে না হতেই এবার 'দেশু ৭'-এ (DeSu...

SIR করে ন্যায্য ভোটারদের নাম বাদের পরিকল্পনা: লেক মার্কেটে প্রতিবাদ গণমঞ্চের

বাংলার ভোটার তালিকা থেকে যেভাবে ন্যায্য ভোটারদের ধাপে ধাপে বাদ দিয়ে নির্বাচন সংঘটিত করার পথে নির্বাচন কমিশন, তার...

মেদিনীপুরে তৃণমূল সুপ্রিমোর পদযাত্রায় জনপ্লাবন, উচ্ছ্বসিত দলীয় কর্মী-সমর্থকরা

দলীয় প্রার্থী সুজয় হাজরার সমর্থনে তৃণমূল (TMC) সভানেত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার উত্তর চব্বিশ পরগনায় একের পর...