Friday, April 3, 2026

মিজোরাম বিধানসভা ভোটে মোদির সভায় যাবেন না জোট শরিকের মুখ্যমন্ত্রী

Date:

Share post:

আসন্ন বিধানসভা ভোটের প্রচারে ৭ নভেম্বর উত্তর-পূর্বের ছোট রাজ্য মিজোরামে দলের হয়ে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যদি তিনি পাশে পাবেন না মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গাকে।

মুখ্যমন্ত্রী পরিস্কার জানিয়েছেন, মোদির সঙ্গে এক মঞ্চে দাঁড়িয়ে সভা করা তাঁর পক্ষে সম্ভব নয়। জোরামথাঙ্গার দল মিজো ন্যাশনাল ফ্রন্টের বিজেপির শরিক দল। এরপরই ভোটমুখী রাজ্যে তুমুল শোরগোল শুরু পড়ে গিয়েছে।স্বভাবতই মুখ্যমন্ত্রীর ঘোষণায় চরম অস্বস্তিতে পড়েছে বিজেপি। এর প্রভাব লোকসভা ভোটেও পড়তে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।

সাক্ষাৎকারে মিজোরামের মুখ্যমন্ত্রী বলেছেন, মণিপুর পরিস্থিতির জন্য সম্পূর্ণ ব্যর্থ কেন্দ্র। তাই এই সিদ্ধান্ত। মিজোদের সঙ্গে মণিপুরের কুকিদের জাতিগত সম্পর্ক রয়েছে। মণিপুরে সংখ্যাগরিষ্ঠ মৈতেই সম্প্রদায়ের লোকেরা কুকিদের রাজ্য ছাড়া করেছে। তারা শত শত চার্চ পুড়িয়ে দিয়েছে। তাঁর কথায় মণিপুরে যা হয়েছে তা মিজোরামের উপরও আঘাত। মিজোরামের সংখ্যাগরিষ্ঠ মানুষ খ্রিস্টান।

অন্যদিকে, কংগ্রেস-সহ অন্যান্য দলগুলি প্রশ্ন তুলেছে কেন এমএনএফ বিজেপির নেতৃত্বাধীন এনডিএ ছেড়ে বেরিয়ে আসছে না। কিছুটা চাপে পড়েই জোরামথাঙ্গা বা তাঁর দল
এবার মোদি ও বিজেপির সঙ্গে দূরত্ব বজায় রাখার চেষ্টা করছে।

 

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...