Sunday, April 5, 2026

বাদুড়িয়ায় ‘ডান্স বার’ করতে ৩০০ কাঠা জমি জ.বরদখল, নাটের গুরু বাকিবুর!

Date:

Share post:

রেশন দুর্নীতি কাণ্ডে ধৃত বাকিবুর রহমান ‘ডান্স বার’ করতে চেয়েছিলেন বলে অভিযোগ। এমনই দাবি করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টটরেটের তদন্তকারীরা ।কোথায় জানেন? উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায়। এমনই অভিযোগ স্থানীয় মানুষের।

বাধা হয়ে দাঁড়ান তৎকালীন পুরপ্রধান তুষার সিং। স্থানীয় মানুষও আপত্তি জানান। ফলে পরিকল্পনা বদলে প্রায় ৩০০ কাঠা জমির উপরে গম, চাল, আটা রাখার গুদাম তৈরি করেন বাকিবুর! স্থানীয়দের অভিযোগ, কারও কারও জমি ভয় দেখিয়ে কার্যত জলের দামে কিনে নেওয়া হয় বলে অভিযোগ। সেখানে স্থানীয় মানুষকে কাজ দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু কেউ কাজ পাননি।বাদুড়িয়ার ৫ নম্বর ওয়ার্ডের জেলেপাড়ায় বাকিবুরের এই সম্পত্তির হদিশ মিলেছে। পুলিশ-প্রশাসনের একটি সুত্রে জানা গিয়েছে, ২০১৩-১৪ সালে এই জমির কিছুটা কেনেন বাকিবুর। কিছু অংশ দখলের অভিযোগ ওঠে। সব মিলিয়ে জমির পরিমাণ প্রায় ৩০০ কাঠা (১৫ বিঘা)।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শ্মশানের উল্টো দিকে ‘ভুটানের বাগান’ বলে পরিচিত জমির ভিতরে একটি পুকুর ছিল। সেটি মাটি ফেলে বেআইনি ভাবে দিব্যি ভরাট করা হয়। ওই জমিতে থাকা কয়েক জনকে কাজ দেওয়ার আশ্বাস দিলেও, তা আজও দিনের আলো দেখেনি। জায়গাটা উঁচু পাঁচিল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। তবে মাঝে মাঝে লরিতে করে চাল, গম, আটার বস্তা ঢুকতে দেখেছেন বলে জানালেন পাড়া-পড়শিরা।

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...