Sunday, April 5, 2026

রাজ্যকে ৬০০ কোটি টাকা অনুমোদন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের

Date:

Share post:

বাংলা সরকারের (Government of West Bengal) ১০০ দিনের টাকা থেকে শুরু করে আবাসের টাকা আটকে রাখার অভিযোগ কেন্দ্রীয় সরকারের (Central Government) বিরুদ্ধে। বাংলায় যত আন্দোলন তীব্র হচ্ছে ততই চাপে পড়ছে কেন্দ্রীয় সরকার। তাই এবার কিছুটা বাধ্য হয়েই রাজ্যের শিক্ষা খাতে ৬০০ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র (Central ministry of education)। সমগ্র শিক্ষা অভিযান খাতে এই টাকা দেওয়া হচ্ছে বলে নবান্নের (Nabanna) তরফে জানা যাচ্ছে। প্রাথমিকভাবে ২০০ কোটি টাকা বাংলায় এসেছে, বাকি টাকা আগামী ডিসেম্বর মাসের মধ্যে ধাপে ধাপে দিয়ে দেওয়া হবে।

এই খাতে রাজ্যের প্রাপ্য ১২০০ কোটি টাকাও দেওয়া হবে বলে কেন্দ্রের তরফে সবুজ সংকেত মিলেছে। নবান্ন জানিয়েছে সমগ্র শিক্ষা অভিযান খাতে অর্থাৎ স্কুল থেকে শুরু করে কলেজ – বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিভিন্ন জায়গায় প্রয়োজনীয় কাজের জন্য এই টাকা ব্যবহার করা হবে। দিনের পর দিন বিভিন্ন খাতে রাজ্যের বরাদ্দ আটকে রেখেছে কেন্দ্র। সামনে লোকসভা নির্বাচন, তার আগে বিরোধীদের চাপে খানিকটা নতি স্বীকার করেই বাংলার প্রাপ্য টাকা অনুমোদন করতে বাধ্য হল বিজেপি সরকার এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...