Monday, April 6, 2026

দলিত নির্যাতন এবার তামিলনাড়ুতে, দুই যুবককে মারধোর ও গায়ে প্রস্রাব

Date:

Share post:

এবার তামিলনাড়ুতে(Tamilnadu) দলিতের উপর বর্বরতা। দুই যুবককে ব্যাপক মারধোরের পর গায়ে প্রস্রাব করার অভিযোগ উঠল। পাশাপাশি কেড়ে নেওয়া হল ওই দুই জনের মোবাইল ফোন, এটিএম কার্ড এবং নগদ ৫ হাজার টাকা। এই ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও অভিযোগ পাওয়ার পর ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ(Police)।

জানা গিয়েছে, এই ঘটনা ঘটে তামিলনাড়ুর তিরুনেভেলি জেলার। দুই দলিত যুবক মনোজ এবং মারিআপ্পান স্থানীয় পুকুরে স্নান করতে গিয়েছিলেন। ফেরার সময় পথ আটকে তাঁদের উপর চড়াও একদল মদ্যপ যুবক। তাঁরা মনোজ এবং মারিআপ্পান কোন জাতের জানতে চায়। দলিত জানতেই শুরু হয় অত্যাচার। মারধর করার পর তাঁদের গায়ে প্রস্রাব করে দেওয়া হয় বলে অভিযোগ। রাত অবধি তাঁদের আটকে রাখা হয়েছিল। এমনকী মনোজ ও মারিআপ্পানের ফোন, এটিএম কার্ড এবং নগদ পাঁচ হাজার টাকা কেড়ে নেয় অভিযুক্তরা।

দীর্ঘক্ষণ ধরে চলা এই বর্বর নির্যাতনের পর কোনওভাবে মুক্তি পেয়ে এক আত্মীয়ের বাড়ি থেকে নিজেদের বাড়িতে ফোন করে ওই দুই যুবক। সেখান থেকে তাদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর থানায়া অভিযোগ দায়ের করেন দুই জন। অভিযোগ পেয়ে পুলিশ গ্রেফতার করে ৬ জনকে। দলিত নির্যাতন সহ একাধিক ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...