Monday, April 6, 2026

পিছিয়ে থেকেও দুরন্ত জয়, জামশেদপুরকে ৩-২ গোলে হারিয়ে কী বললেন বাগান কোচ?

Date:

Share post:

বুধবার আইএসএল-এর ম‍্যাচে এক গোলে পিছিয়ে পরেও জামশেদপুর এফসির বিরুদ্ধে ৩-২ গোলে দুরন্ত জয় পায় মোহনবাগান সুপার জায়েন্ট। এই জয়ের ফলে টানা চতুর্থ জয়ে আবারও লিগ টেবিলের শীর্ষে সবুজ-মেরুন। চার ম্যাচে তাদের সংগ্রহ ১২ পয়েন্ট। আর এই জয়ে খুশি বাগান কোচ জুয়ান ফেরান্দো। আমি খুশি সমর্থকদের ও খেলোয়াড়দের জন্য। গত সপ্তাহে আমাদের শিবিরে অনেকেই অসুস্থ ছিল।

অসুস্থতা ও চোটের কারণে খেলতে পারেননি মোহনবাগানের ডিফেন্ডার আনোয়ার আলি, মিডফিল্ডার হুগো বুমৌস ও স্ট্রাইকার জেসন ক‍্যামিংস। তাঁদের জায়গায় মাঠে নামেন হেক্টর ইউস্তে, গ্ল্যান মার্টিন্স ও আরমান্দো সাদিকু। তাঁরাই যথেষ্ট ভাল খেলে দলকে জয় এনে দেন। এই নিয়ে জুয়ান বলেন,”আমি খুশি সমর্থকদের ও খেলোয়াড়দের জন্য। গত সপ্তাহে আমাদের শিবিরে অনেকেই অসুস্থ ছিল। এখনও আছে। তবে এটাই ফুটবল, এসব সত্বেও আমাদের কাজ করে যেতে হবে। আনোয়ার, আশিক, জেসন, হুগো কেউই তো খেলতে পারছে না। তা সত্ত্বেও যে জিতেছি, সেজন্য আমি খুশি। যারা খেলেছে, আরমান্দো, গ্ল্যান তারা খুবই ভাল পারফরম্যান্স দেখিয়েছে। তবে আমাদের দলে খুব শীঘ্রই ভারসাম্য আনতে হবে। খেলোয়াড়দের সাহায্য করতে হবে যাতে তারা সুস্থ হয়ে ফিরে আসতে পারে। সামনে অনেক ম্যাচ খেলতে হবে আমাদের।”

দু’দিন আগে অনুশীলনে চোট লাগে হুগো বুমৌসের। তার আগে থেকেই জ্বরে কাবু জেসন ক‍্যামিংসও। আনোয়ার আলি ও আশিক কুরুনিয়ান কবে মাঠে ফিরবেন, এখন কেউই নিশ্চয় করে বলতে পারছেন না। এই নিয়ে বাগান কোচ বলেন,”হুগো ও ক‍্যামিংসকে নিয়ে নিশ্চিত ভাবে কিছু বলা কঠিন। তবে আশা করি ওরা পরের ম্যাচে খেলতে পারবে। জেসনের জ্বর, সর্দি সারানোর জন্য নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। আমিও গত সপ্তাহে একই সমস্যায় পড়েছিলাম। তাই জানি, অন্তত দু-তিন দিন লাগে এটা সারতে। তবে সবার ক্ষেত্রে একই সময় লাগে না। এখন খেলোয়াড়দের দু’দিন লাগবে রিকভারির জন্য। তারপর দেখব, কে কতটা সুস্থ। সেই অনুযায়ী পরবর্তী এএফসি কাপের ম্যাচের প্রস্তুতি শুরু করব।”

আরও পড়ুন:লঙ্কানদের বিরুদ্ধে নামার আগে হঠাৎই নাচ কোহলির, সঙ্গী কে?

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...