Monday, April 6, 2026

বিরাট ইনিংস কোহলির, প্রোটিয়াদের সামনে ৩২৭ রানের টার্গেট রাখল টিম ইন্ডিয়া

Date:

Share post:

দক্ষিণ আফ্রিকার সামনে ৩২৭ রানের টার্গেট রাখল ভারতীয় দল। আজ ক্রিকেটর নন্দনকাননে বিশ্বকাপের ম‍্যাচে মুখোমুখি হয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব‍্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ৩২৬ রান করল রোহিত শর্মার দল। ভারতের হয়ে দুরন্ত ইনিংস বিরাট কোহলি এবং শ্রেয়স আইয়রের। নজির গড়েন বিরাট। এদিন ইডেনে একদিনের ক্রিকেটে ৪৯ তম শতরান করে ফেললেন তিনি। ছুঁয়ে ফেললেন সচিন তেন্ডুলকররকে।

ম‍্যাচে এদিন টসে জিতে ব‍্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব‍্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ৩২৬ রান করে টিম ইন্ডিয়া। এদিন ভারতের হয়ে ৪০ রান করেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। এদিন ভারত অধিনায়ক ইনিংস সাজান ৬টা চার এবং দুটো ছয় দিয়ে। আর এদিন ছক্কা মারতেই ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে এক ক্যালেন্ডার বর্ষে সব থেকে বেশি ছক্কা হাঁকানোর যুগ্ম রেকর্ড গড়েন রোহিত শর্মা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এদিন জোড়া ছক্কা হাঁকিয়ে ভারত অধিনায়ক ছুঁয়ে ফেলেন দক্ষিণ আফ্রিকারই এক প্রাক্তন তারকার বিশ্বরেকর্ড। রোহিত এক্ষেত্রে বসে পড়েন এবি ডি’ভিলিয়র্সের সঙ্গে একাসনে। ইনিংস২৩ রান করেন আরেক ওপেনার শুভমন গিল। ৭৭ রান করেন শ্রেয়স আইয়র। ৮ রান করেন কে এল রাহুল। ১০১ রানে অপরাজিত কিং কোহলি। এই রানের সুবাদে নজির গড়লেন তিনি। একদিনের ক্রিকেটে ৪৯ তম শতরান করলেন বিরাট। ছুঁলেন সচিনকে। এদিকে ২২ রান করেন সূর্যকুমার যাদব। ২৯ রানে অপরাজিত রবীন্দ্র জাদেজা। প্রোটিয়াদের হয়ে একটি করে উইকেট নেন নুঙ্গি এনগিডি, মার্কো জনসেন, শামশি, কাসিগো রাবাডা এবং কেশভ মহারাজের।

আরও পড়ুন:কোহলির জন্মদিনে বিরাট বার্তা স্ত্রী অনুষ্কার, ভাইরাল পোস্ট, মন কেড়েছে নেটিজেনদের

Related articles

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে পাকিস্তানে ঢুকে মারব: হুঙ্কার অভিষেকের

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে বাড়িতে ঢুকে মারব- পাক প্রতিরক্ষা মন্ত্রীর কলকাতা উড়িয়ে দেওয়ার হুমকির পাল্টা তোপ...

বন্ধুর মৃত্যুতে বড়ো সিদ্ধান্ত! ম্যাজিক মোমেন্টস ছাড়লেন অম্বরীশ

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunodoy Banerjee) মর্মান্তিক মৃত্যুর পর ঠিক এক সপ্তাহ পেরোতেই মুখ খুললেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য...