Sunday, March 22, 2026

নিয়ন্ত্রণ হারিয়ে হাওড়ায় উল্টে গেল মাল বোঝাই গাড়ি! মৃত ৩, জখম অন্তত ৯

Date:

Share post:

সাত সকালে মর্মান্তিক দুর্ঘটনা হাওড়ায়। নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কে উল্টে গেল গাড়ি। যার জেরে মৃত্যু হয়েছে তিনজনের, আহত হয়েছেন অন্তত নয় জন। জানা গিয়েছে, মৃতরা সকলেই পান সুপারির ব্যবসায়ী। ঘটনাটি হাওড়ার সলপ এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মেচেদা থেকে পান কিনে এক দল ব্যবসায়ী গাড়িতে করে কলকাতার দিকে আসছিলেন। সেই গাড়ি জাতীয় সড়কের উপর দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারায়। গাড়িটির চাকা ফেটে গিয়েছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তার ফলেই রাস্তার উপর উল্টে যায় গাড়িটি। তাতে প্রচুর পরিমাণে পান এবং সুপারি ছিল। রাস্তায় সে সব ছড়িয়ে পড়ে। ওই গাড়িতে মোট ১২ জন ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

জানা গিয়েছে, ওই ব্যবসায়ীরা পাইকারি বাজার থেকে পান এবং সুপারি কিনে কলকাতায় বিক্রি করেন। সপ্তাহে অন্তত তিন দিন মেচেদার পাইকারি বাজার থেকে কলকাতা পর্যন্ত যাতায়াত করেন তাঁরা। পান, সুপারি কিনে গাড়িতে করে কলকাতার নাগেরবাজার, শ্যামবাজার-সহ বিভিন্ন এলাকার বড় বাজারে তা সরবরাহ করে থাকেন। এদিনও তেমনি যাচ্ছিলেন ব্যবসায়ীরা। পথে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা।

 

Related articles

আবার লোডশেডিং করতে পারে: ভবানীপুরের নাগরিকদের পাশে থাকার বার্তা দিয়ে কর্মীদের সতর্ক করলেন মমতা

নন্দীগ্রাম ছেড়ে এবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরে তাঁর প্রতিদ্বন্দ্বী হয়েছেন বিরোধী দলনেতা। নির্বাচনী প্রচারের শুরু থেকে...

জনসমুদ্রে প্রার্থীরা! রবিবাসরীয় প্রচারে জেলায় জেলায় ঝোড়ো ব্যাটিং তৃণমূলের 

প্রার্থী তালিকা ঘোষণা হতেই প্রচারের ময়দানে কোমর বেঁধে নেমে পড়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। তালিকা প্রকাশের পর প্রথম রবিবারেই...

সোমবার প্রকাশ ‘বিবেচনাধীন’ ভোটারদের সাপ্লিমেন্টারি তালিকা, ভাগ্য নির্ধারণ ২৭ লক্ষের

সোমবার বিকেলে প্রকাশিত হবে ‘বিবেচনাধীন’ ভোটারদের সাপ্লিমেন্টারি তালিকা। রবিবার শিপিং কর্পোরেশন ভবনে বাহিনী মোতায়েন সংক্রান্ত বৈঠকে যোগ দেওয়ার...

কমিশনের সাহায্যে রাষ্ট্রপতি শাসনের চেষ্টা! কবিতা-গান-যুক্তিতে প্রতিবাদ গণমঞ্চের

নির্বাচনের আগে বাংলার প্রশাসনকে পঙ্গু করে দেওয়ার পরিকল্পনা কেন্দ্রের বিজেপি সরকারের। হাতিয়ার নির্বাচন কমিশন। সেই লক্ষ্যে এবার নির্বাচন...