Wednesday, June 10, 2026

কলকাতা হাইকোর্টের বিচারপতির স্বামী প্রভাব খাটাচ্ছেন মামলায়, সুপ্রিম কোর্টে প্রৌঢ়া

Date:

Share post:

কলকাতা হাইকোর্টের এক বিচারপতির স্বামী প্রভাব খাটাচ্ছেন বিচার ব্যবস্থার ওপর। এমনই অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দারস্ত হলেন এক পৌঢ়া ও তাঁর মেয়ে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই শোরগোল শুরু হয়েছে। সোমবার ওই ফৌজদারি মামলা তদন্তভার সিআইডির হাতেই রেখেছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি মুখ বন্ধ খামে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারকে।

জানা গিয়েছে সম্পত্তি নিয়ে বিবাদে জেরে ৬৪ বছর বয়সী ওই আবেদনকারী ও তার কন্যা আত্মীয়দের বিরুদ্ধে ফৌজদারী মামলা দায়ের করেন। আর এই মামলাতেই অভিযোগ, কলকাতা হাইকোর্টের এক বিচারপতি এবং তার আইনজীবী স্বামী ফৌজদারী মামলায় নাক গলানোর চেষ্টা করছেন এবং পদমর্যাদার অপব্যবহার করে বিচারের উপর প্রভাব খাটাচ্ছেন। সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ পৌঢ়ার আবেদন শুনে সিআইডিকে তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি জানানো হয়েছে রাজ্য তদন্তকারী সংস্থা যেন কোনওভাবে কোনও চাপের কাছে মাথা নত না করে। কিছু ঘটলে তা যেন দ্রুত শীর্ষ আদালতকে জানানো হয়।

মামলাকারীর দাবি, তাঁর বাবার মৃত্যুর পর সম্পত্তির একটি অংশ তিনি পেয়েছেন। তবে দাদা তাকে সম্পত্তির ভাগ দিতে চাইছেন না। এবং হেনস্তা করছেন। পাশাপাশি তাঁকে ও তার মেয়েকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হচ্ছে মারধরও করা হয়েছে। ঘটনার সিসিটিভি ফুটেজ পেশ করেছেন ওই প্রৌঢ়া। এই ঘটনায় আদালতে মামলা দায়ের করা হলে আত্মীয়দের আইনজীবী চেষ্টা করেন তদন্ত যাতে ঠিকঠাক পথে না এগোয়। এর জন্য তদন্তকারী সংস্থার ওপর প্রভাব খাটানোর চেষ্টা হয়। এমনকি বিচারপতিও সিআইডিকে ফৌজদারি মামলার তদন্ত বন্ধ করার নির্দেশ দেন। তিনি জানান মামলাটি পারিবারিক অশান্তি, ফৌজদারি নয়।

 

 

Related articles

বাড়ি ঢুকে হেনস্থা: ত্রাণ দুর্নীতিতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

সাম্প্রতিক সময়ে একে পর এক তৃণমূল নেতৃত্বের গ্রেফতারি। তার মধ্যে এবার আরও এক প্রাক্তন মন্ত্রীকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার।...

প্রস্তুতি ২০২৯-এর: দীর্ঘ বৈঠকে সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটের বৈঠকের পরে জোটের দুই গুরুত্বপূর্ণ শরিক দলের শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈঠক। দিল্লিতে সোনিয়া গান্ধী (Sonia Gandhi)...

বেলডাঙার অশান্তি: এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট 

মুর্শিদাবাদের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, সেই ঘটনার তদন্তভার কি কেন্দ্রীয়...

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...