Saturday, March 14, 2026

CWC2023: চতুর্থ স্থানের দাবিদার তিন দল, পয়েন্টের নিরিখে কারা এগিয়ে?

Date:

Share post:

২০২৩ এর বিশ্বকাপ ক্রিকেটে (ICC Cricket World Cup2023)একের পর এক অঘটন। কখনও হেভিওয়েট দলকে হারিয়ে দিচ্ছে আন্ডারডগেরা আবার কখনও খাদের কিনারায় ‘অতিমানবীয়’ পারফরম্যান্স করে ম্যাচ জিতে যাওয়ার মতো ঘটনা ঘটছে। মঙ্গলবার গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)যেভাবে ইনিংসের চিত্রনাট্য লিখলেন তাতে ভারত, দক্ষিণ আফ্রিকার পর সেমিফাইনালে অস্ট্রেলিয়া তৃতীয় স্থান নিশ্চিত করেছে। এবার প্রশ্ন চতুর্থ কে? এক পজিশনের দাবিদার তিন দল। নিউজিল্যান্ড,পাকিস্তান এবং আফগানিস্তান (New Zealand, Pakistan and Afghanistan)। তুল্যমূল্য বিচার করতে গেলে কিউয়িদের পাল্লা একটু ভারী। একনজরে পরিসংখ্যানের দিকে লক্ষ্য দেওয়া যাক।

এখনও পর্যন্ত ৮ ম্যাচ খেলে অস্ট্রেলিয়া দুটো হেরেছে তাই তাদের সংগ্রহ ১২ পয়েন্ট। দক্ষিণ আফ্রিকারও ১২ পয়েন্ট কিন্তু রানরেটের নিরিখে প্রোটিয়াদের নিচে অজিরা। অস্ট্রেলিয়ার রানরেট ০.৮৬১। এখনও দুই দলেরই একটা করে ম্যাচ বাকি রয়েছে। সাউথ আফ্রিকা খেলবে আফগানিস্তানের বিরুদ্ধে আর অস্ট্রেলিয়া খেলবে বাংলাদেশের বিরুদ্ধে। এরা যেমন শীর্ষে আসবে না আবার অন্য দলও এইমুহুরতে এদের টপকে যেতে পারবে না। তাহলে এই ম্যাচগুলোর ফল থেকে দ্বিতীয় স্থান কার দখলে থাকবে সেটা নিশ্চিত হবে। অপরজন তৃতীয় হবে। এবার প্রশ্ন চতুর্থ স্থানের। এর জন্য লড়াই করবে নিউজ়িল্যান্ড,পাকিস্তান এবং আফগানিস্তান। এখনও পর্যন্ত এই তিন দলেরই ৮ ম্যাচ খেলে ৮ পয়েন্ট। রান রেটের বিচারে এখন চার নম্বরে রয়েছে কিউয়িরা। পাঁচে পাকিস্তান এবং ছয়ে আফগানিস্তান। কিউয়িরা আগামিকাল শেষ ম্যাচ খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। তার পরের দিন আফগানিস্তান খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। আর এই দুই দলকে দেখে নিয়ে ১১ নভেম্বরে মাঠে নামবে পাকিস্তান। সেক্ষেত্রে রানরেটের হিসেব কষে খেলতে নামার সুযোগ থাকায় নিজেদের প্রমাণের বাড়তি সুবিধা পাচ্ছে বাবর বাহিনী।

spot_img

Related articles

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...