Saturday, June 20, 2026

শীতের সেমিফাইনালে নিম্নচাপের সারপ্রাইজ, ভাইফোঁটার ভাসবে বাংলা!

Date:

Share post:

বঙ্গোপসাগরে নিম্নচাপের (Depression in Bay of Bengal) জের, এক ধাক্কায় কলকাতা সহ পার্শ্ববর্তী শহরতলীর পারদ নামল ২১ ডিগ্রিতে। সঙ্গে আবার নিম্নচাপের ভ্রুকুটি। বুধ-বৃহস্পতিবারের মধ্যে উপকূল সংলগ্ন জেলায় বৃষ্টি হতে পারে, জানিয়ে দিল হাওয়া অফিস (Alipore Weather Department)। আগামী মঙ্গলবার পর্যন্ত শহর ও শহরতলীর তাপমাত্রা ২০ থেকে ২২ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে।

শনিবার সকাল থেকেই হালকা শীতের মনোরম আমেজ উপভোগ করতে শুরু করেছে দক্ষিণ বঙ্গবাসী। এসির হাওয়ায় গায়ে শীত কাঁটা উঠছে, ভোর রাতে বাড়ির পাখা বন্ধ হয়েছে, সকালের আলো ফুটতে না ফুটতেই মাফলার- চাদর জড়িয়ে কর্মস্থলে রওনা দিয়েছেন অনেকে। সকাল থেকে মেঘলা আকাশ বৃষ্টির দিচ্ছে। সম্ভাবনা আগেই তৈরি হয়েছিল, এবার আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিল সাগরে নিম্নচাপের কারণে আগামী সপ্তাহের মাঝামাঝি নাগাদ বৃষ্টির আশঙ্কা থাকছে। কাজেই দীপাবলি ভেস্তে না গেলেও ভাতৃদ্বিতীয়ার অনুষ্ঠানে জল ঢালবে বৃষ্টি।

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...