Saturday, June 20, 2026

ডিপফে.ক ভিডিওর শি.কার প্রধানমন্ত্রীও! ক.ড়া প্রতি.ক্রিয়া মোদির

Date:

Share post:

ডিপফেক ভিডিও (Deepfake Video) নিয়ে মুখ খুললেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। গত কয়েকদিন ধরেই আলোচনা শিরোনামে প্রযুক্তির এই নয়া আতঙ্ক। হঠাৎ করেই সোশাল মিডিয়ায় (Social media) ভাইরাল হয় রশ্মিকা মন্দানার (Rashmika Mandana) বিকৃত ভিডিও। এরপর একে একে ক্যাটরিনা কাইফ (Katrina Kaif), কাজলের (Kajol) মতো অভিনেত্রীদের সঙ্গেও একই ঘটনা ঘটেছে। স্বভাবতই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঁকি দিচ্ছে। সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট হাত গুটিয়ে বসে নেই কিন্তু প্রকৃত অপরাধী কে বা কারা তা এখনও পর্যন্ত ধরা যাচ্ছে না। এবার দেশের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি (PM Narendra Modi) জানালেন যে এমন ঘটনার শিকার তিনি নিজেও। পাশাপাশি ডিপফেক ভিডিও (Deepfake Video)দেখলে তা সঙ্গে সঙ্গে ডিলিট করে দেওয়া এবং বিষয়টি শেয়ার না করার অনুরোধ করেন প্রধানমন্ত্রী।

বিজ্ঞান যত এগোচ্ছে প্রযুক্তি ততই উন্নত হচ্ছে। তবে তার সুফল যেমন আমরা ভোগ করছি তার খারাপ দিকটাও বারবার উঠে আসছে। বিগত কিছুদিন ধরে ডিপফেক ভিডিও নিয়ে আলোচনা তুঙ্গে। এবার প্রতিক্রিয়া জানালেন খোদ প্রধানমন্ত্রী। বললেন, ”আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই সময়ে প্রযুক্তি ব্যবহারে আরও দায়িত্ববান হতে হবে।” বিজেপির সদর দফতরে দিওয়ালির অনুষ্ঠানে মোদি বলেন, বিষয়টি উদ্বেগ জনক। এই বিষয়ে যত বেশি সম্ভব সচেতনতা প্রচারের জন্য সংবাদমাধ্যমকে অনুরোধও করেন।মোদি জানান, চ্যাটজিপিটি টিমকে তিনি ডিপফেক ভিডিও দেখলেই ডাউনলোড করে মূল সার্ভার থেকে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন। এখানেই শেষ নয় একটি ভিডিওর উল্লেখ প্রধানমন্ত্রী জানান, তাঁকে নাকি এক মহিলার সঙ্গে গরবা নাচ করতে দেখা গিয়েছে। এ প্রসঙ্গে মোদির বক্তব্য, তিনি তরুণ বয়সের পর আর এই নাচ করেননি। কিন্তু এই ধরনের বিকৃত কাজ যাঁরা করছেন তাঁদের অবিলম্বে আটকাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করার কথা বলেন তিনি।

Related articles

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...