Saturday, June 20, 2026

কলকাতায় অফিস থাকতেও কেন বার বার দিল্লিতে তলব? কয়লা মামলায় স্বস্তি মলয় ঘটকের

Date:

Share post:

কয়লা সংক্রান্ত ইডি মামলায় অনেকটাই স্বস্তি পেলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। কলকাতায় ইডি অফিস থাকা সত্ত্বেও কেন তাঁকে বারবার দিল্লিতে তলব করা হচ্ছে? এরই বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়ে ‘ন্যায়বিচার’ চেয়েছিলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। তাঁর বয়সের বিষয়টিও তুলে ধরেছেন বর্ষীয়ান মন্ত্রী। ইডির এমন মনোভাব হেনস্থা করার সামিল! সব শুনে আপাতত বর্ষীয়ান মন্ত্রীকে স্বস্তি দিয়েছে আদালত। কলকাতার অফিসেই মলয় ঘটককে জিজ্ঞাসাবাদে করবে হবে বলে নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট। তবে আইনি রক্ষাকবচ এখনই পাননি মলয়বাবু।

পর্যবেক্ষণে বিচারপতিরা বলেন, তাঁরা বিস্মিত। এরপরই
বিচারপতিদের নির্দেশ, জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানোর অন্তত ২৪ ঘন্টা আগে নোটিশ দিয়ে জানাতে হবে। এরই পাশাপাশি কলকাতা পুলিশ এবং রাজ্যের মুখ্যসচিবকেও জিজ্ঞাসাবাদের স্থান ও সময় সম্পর্কে জানাতে হবে।

আরও পড়ুন:আগামিকাল বিশ্বকাপের মহারণ, ফাইনাল ম‍্যাচে পিচ কি বলেছে, কতটা গুরুত্বপূর্ণ টস?

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...