Saturday, April 4, 2026

জেলেই অ.সুস্থ জ্যোতিপ্রিয় মল্লিক, ভর্তি করা হল SSKM-এ

Date:

Share post:

রেশন মামলায় গ্রেফতার হওয়ার পর থেকে অসুস্থতার কথা বারবার বলেছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। জেলে যাওয়ার সময়েও একই কথা বলেছেন তিনি। তাঁর শরীরের বাঁদিকটা ক্রমশ প্যারালিসিস হয়ে যাচ্ছে বলে জানিয়েছিলেন মন্ত্রী। এবার প্রেসিডেন্সি জেলে অসুস্থ হয়ে পড়লেন প্রাক্তন খাদ্যমন্ত্রী। সঙ্গে সঙ্গেই তাঁকে আনা হল এসএসকেএম হাসপাতালে। আপাতত এসএসকেএম-এ চিকিৎসাধীন রয়েছেন তিনি।

মঙ্গলবার বিকেলে জেলে অসুস্থ হয়ে পড়েন জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁকে আনা হয় এসএসকেএম হাসপাতালের জরুরি বিভাগে। সেখানেই তাঁকে পরীক্ষা করেন চিকিৎসকেরা। তার পরেই তাঁকে ভর্তি করে নেওয়া হয়। কার্ডিওলজির এমার্জেন্সি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে জ্যোতিপ্রিয়কে। প্রসঙ্গত, মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক হাই ডায়াবেটিকের রোগী। এর আগে মন্ত্রীকে আদালতে পেশের দিন এজলাসেই অজ্ঞান হয়ে গিয়েছিলেন তিনি। তখন মুখ দিয়ে গ্যাঁজলা উঠতে দেখা যায়। পরিস্থিতি খতিয়ে দেখে সেইসময় মন্ত্রীর চিকিৎসার জন্য তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার অনুমতি দেয় আদালত। বেশ কিছুদিন সেখানে চিকিৎসাধীন থাকেন মন্ত্রী। এছাড়াও গত ১৬ নভেম্বর, আদালতে সশরীরে হাজিরাও দিতে পারেননি জ্যোতিপ্রিয়। শারীরিক অসুস্থতায় ভারচুয়ালি শুনানিতে অংশ নেন। জেলবন্দি মন্ত্রীর রক্তে শর্করার মাত্রা অত্যন্ত বেশি বলেই দাবি করেন তাঁর আইনজীবীরা। হাসপাতালে ভর্তির আর্জি জানিয়েছিলেন মন্ত্রী। যদিও তাঁর আর্জি খারিজ হয়ে যায়।

আরও পড়ুন- জগদ্দলে শু.টআউট, গু.লিবিদ্ধ অর্জুন সিং ঘনিষ্ঠ তৃণমূল কর্মী

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...