Tuesday, June 9, 2026

মোদিকে ‘অপয়া’ মন্তব্যের জের, রাহুলকে নোটিশ নির্বাচন কমিশনের

Date:

Share post:

বিশ্বকাপে ভারতের হারে নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘অপয়া’ বলে মন্তব্য করেছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সেই মন্তব্যের জেরে এবার নির্বাচন কমিশনের কোপের মুখে পড়লেন কংগ্রেস সাংসদ। সোনিয়া গান্ধীর পুত্রকে এবার নোটিশ পাঠালো কমিশন। এই নোটিশে রাহুলের মন্তব্যের ব্যাখ্যা চাওয়া হয়েছে।

বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে গত মঙ্গলবার রাজস্থানের জালোরে একটি নির্বাচনী প্রচারে গিয়েছিলেন রাহুল গান্ধী। সেখানে মঞ্চে বক্তব্য রাখার সময় কারও নাম না করে রাহুল বলেন, “আচ্ছে ভলে হামারে লড়কে ওয়ার্ল্ড কাপ জিত যাতে, পর পনৌতি হারওয়া দিয়া।” যার অর্থ, “ভারতীয় দলের ক্রিকেটাররা ভাল ভাবে বিশ্বকাপ জিতে যেত, কিন্তু এক জন ‘অপয়া’ হারিয়ে দিল।” তবে অপয়া ব্যক্তির নাম না করলেও রাহুলের তীর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিকেই যে ছিল তা বলার অপেক্ষা রাখে না। রাহুলের সেই মন্তব্যের পাল্টা সরব হয় বিজেপি। রাহুলকে দেশদ্রোহী বলার পাশাপাশি থানায় এফআইআর দায়ের হয়, এবং নির্বাচন কমিসনে অভিযোগ জানায় বিজেপি। তার পরিপ্রেক্ষিতেই এবার রাহুল গান্ধীকে নোটিশ দিল নির্বাচন কমিশন। রাহুল গান্ধী নির্বাচনী বিধিভঙ্গ করেছেন বলে অভিযোগ। আগামী ২৫ নভেম্বরের মধ্যে রাহুলকে তাঁর মন্তব্যের ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...