Monday, June 8, 2026

এখনও ১০ মিটার খুঁ.ড়তে হবে! উত্তরকাশীর টানেলে ঢুকলেন কেন্দ্রীয় মন্ত্রী

Date:

Share post:

আশা করা হয়েছিল বৃহস্পতিবার সকালের আলো দেখতে পাবেন অভিশপ্ত প্যানেলে আটকে থাকা ৪১ শ্রমিক। কিন্তু দুপুর গড়িয়ে সন্ধ্যা হতে চলল এখনও প্রায় ১০ মিটার খনন কাজ বাকি। কোনও শ্রমিককেই সুড়ঙ্গের (under construction tunnel) বাইরে আনা যায়নি। জোর কদমে কাজ চলছে। টানেলের বাইরে অ্যাম্বুলেন্স, হেলিকপ্টার বিপর্যয় মোকাবিলা দফতরের অতিরিক্ত বাহিনী মজুত আছে। উৎকন্ঠায় আতঙ্কে বারো দিন কাটিয়ে একটু একটু করে আশার আলো দেখতে শুরু করেছে শ্রমিক পরিবার। কিন্তু আর যে তর সইছে না, কখন বেরিয়ে আসবেন তাঁরা? অবশেষে ভারতীয় সেনার প্রাক্তন জেনারেল ও কেন্দ্রীয় মন্ত্রী ভি কে সিং (Union minister V K Singh) প্রবেশ করলেন অভিশপ্ত টানেলে।

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আটকে পড়া শ্রমিকদের থেকে আর মাত্র ১০ মিটার দূরে রয়েছেন উদ্ধারকারীরা। আজ রাতের মধ্যেই সকলকে বাইরে নিয়ে আসার চেষ্টা চলছে।উত্তরকাশীর সিল্কইয়ারা এবং দণ্ডলগাঁওয়ের মাঝে তৈরি হচ্ছিল সাড়ে চার কিলোমিটার লম্বা টানেল। এরই মধ্যে ১৫০ মিটার লম্বা এলাকা জুড়ে আচমকাই ধস নামে। ৪১ জন শ্রমিকের মধ্যে ৩ জন বাংলার শ্রমিকও রয়েছেন। টানেলের মুখে পর্যাপ্ত মেডিক্যাল ব্যবস্থা রাখা হয়েছে।


Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...