Saturday, March 21, 2026

অ্যা.ন্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহারে ক.ড়া রাজ্য, এবার থেকে প্রে.সক্রিপশন ছাড়া মিলবে না ও.ষুধ

Date:

Share post:

অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার ও তার দরুন রোগীর শরীরে হওয়া নানা সমস্যার জেরে ওই ধরনের ওষুধ বিক্রি নিয়ন্ত্রনে কড়া সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। প্রেসক্রিপশন ছাড়া ওষুধের দোকানে অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধ করতে রাজ্যের স্বাস্থ্য দফতর কড়া নজর রাখবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর পাশাপাশি, কৃষি, পোলট্রি, মৎস্য পালনেও যথেচ্ছ অ্যান্টিবায়োটিক ব্যবহার বন্ধেও কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। সম্প্রতি রাজ্যের স্বাস্থ্য দফতর এই নিয়ে প্রাণী সম্পদ বিকাশ দফতর, মৎস্য দফতরের সঙ্গে বৈঠকে অ্যান্টিবায়োটিক প্রতিরোধ বিষয়ক কমিটিও ওই বৈঠকে উপস্থিত ছিল। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কৃষিক্ষেত্র, মৎস্য চাষ, পোলট্রি ফার্মে অ্য়ান্টিবায়োটিক ব্যবহার রুখতেও একটি কমিটি গঠন করা হবে। গ্রামাঞ্চলে নজরদারি বাড়ানো হবে। প্রত্যেক মাসে পর্যালোচনা করে এবিষয়ে অগ্রগতি খতিয়ে দেখা হবে। সেখানে সংশ্লিষ্ট দফতরগুলি নিজেদের কাজ কর্ম সংক্রান্ত রিপোর্ট পেশ করবে ।

অ্যান্টিবায়োটিকের ক্রমবর্ধমান ব্যবহার নিয়ে কিছু দিন ধরেই চিকিৎসক মহলও নিজেদের উদ্বেগ জানিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এবিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্বাস্থ্য দফতরকে বিষয়টি দেখতে বলেন। বিভিন্ন জায়গায় কিছু রোগীর শরীরে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাক্টিরিয়া বাসা বেঁধেছে। ফলে সংক্রমণ কমাতে উচ্চ মাত্রার বা খুব দামি অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হয়েছে। সম্প্রতি অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার নিয়ে সতর্ক করতে সচেতনতা সপ্তাহ পালন করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এবার এনিয়ে কঠোর পদক্ষেপ করল রাজ্য সরকারও।

আরও পড়ুন-মধ্যরাতেই শেষ যু.দ্ধবিরতির মেয়াদ, নেতানিয়াহুর হুঁশিয়ারিতে প্র.মাদ গুনছে গাজা

 

Related articles

ব্যক্তিগত কাদা ছোড়াছুড়ি না কি প্রচারের আলো? সায়ক-সুস্মিতার ‘ভার্চুয়াল’ যুদ্ধে এবার খোঁচা রাহুলের 

টেলিপাড়ার অন্দরে এখন কান পাতলেই শোনা যাচ্ছে অভিনেতা সায়ক চক্রবর্তী এবং তাঁর প্রাক্তন বউদি সুস্মিতা রায়ের আকচাআকচির কথা।...

মা হবেন সঞ্জয়-কন্যা অনয়া: নতুন ধাপ পেরিয়ে বাবার প্রতি কৃতজ্ঞতা

ভারতের এলজিবিটিকিউ সমাজের জন্য নতুন দরজা খুলে দিয়েছেন প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় বাঙ্গার কন্যা অনয়া। সম্মানের সঙ্গে লিঙ্গ পরিবর্তনের...

রাজ্যপালের আমন্ত্রণ রক্ষায় সৌজন্য সাক্ষাতে লোকভবনে মুখ্যমন্ত্রী

সকালে রেড রোডে ঈদের নমাজে অংশগ্রহণের পরে শনিবার সন্ধেয় লোকভবনে (পূর্বতন রাজভবন) রাজ্যপাল আর এন রবির (R N...

উত্তরবঙ্গ দিয়ে মঙ্গলবার থেকে প্রচার শুরু তৃণমূল সুপ্রিমোর

ইস্তেহার প্রকাশ করেই জানিয়ে ছিলেন ঈদের পর থেকে জোরকদমে প্রচার শুরু হবে। সেই মতো মঙ্গলবার থেকেই জনসভা করবেন...