Wednesday, April 8, 2026

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম‍্যাচে হার ভারতের, অজিদের কাছে ৫ উইকেটে হারলো টিম ইন্ডিয়া

Date:

Share post:

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম‍্যাচে হার ভারতের। এদিন অজিদের কাছে ৫ উইকেটে হারলো টিম ইন্ডিয়া। এই হারের ফলে পাঁচ ম‍্যাচের টি-২০ সিরিজে ২-১ এগিয়ে সূর্যকুমার যাদবের দল। এদিন দুরন্ত ইনিংস খেলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার গ্লেন ম‍্যাক্সওয়ে। ৪৮ বলে ১০৪ রানে অপরাজিত তিনি। তবে ব‍্যর্থ গেল ভারতের রুতুরাজ গায়কোওয়াডের ইনিংস। ১২৩ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ম‍্যাচে এদিন প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৩ উইকেট হারিয়ে ২২২ রান করে টিম ইন্ডিয়া। ভারতের হয়ে দুরন্ত ইনিংস খেলেন রুতুরাজ। ১২৩ রানের অপরাজিত খেলেন তিনি। ৩৯ রান করেন সূর্যকুমার যাদব। ৩১ রানে অপরাজিত তিলক ভার্মা। তবে এদিন ব‍্যাট হাতে ব‍্যর্থ যশস্বী জসওয়াল। ৬ রান করেন তিনি। শূন‍্য রান করেন ঈশান কিষাণ। অজিদের হয়ে একটি করে উইকেট নেন রির্চাডসন, ব্রেনডোফ এবং হার্দি।

জবাবে ব‍্যাট করতে নেমে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। সৌজন্যে ম‍্যাক্সওয়েল। ৪৮ বলে ১০৪ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। ৩৫ রান করেন ট্র‍্যাভিস হেড। ২৮ রানে অপরাজিত ওয়াডে। ভারতের হয়ে দুটি উইকেট নেন রবি বিষ্ণোই। একটি করে উইকেট নেন অর্শদীপ সিং, আভেশ খান এবং অক্ষর প‍্যাটেল।

আরও পড়ুন:ধোনির পর সিএসকের অধিনায়কের দৌড়ে কে? কী বললেন অশ্বিন?

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...