Saturday, April 4, 2026

‘হাফ বিছানা সঙ্গী’ চাইছেন তরুণী! বিজ্ঞাপন দিলেন সোশ্যাল মিডিয়ায়

Date:

Share post:

প্রয়োজনের তাগিদে মানুষ অনেকসময় নিজের সর্বস্ব বিক্রি করে দেন। আবার অনেকে ভাবেন যদি কিছু জিনিস বন্ধক রেখে কাজ চালানো যায় তাহলেও মন্দ হয় না। অনেকে আবার নিজের সম্পত্তি ভাড়া দেন। সেটা বাড়ি বা ঘর হতে পারে আবার কখনও আসবাবপত্র। কিন্তু তাই বলে বিছানার অর্ধেক ভাড়া দেওয়ার কথা কেউ কখনও ভেবেছেন কি? অথচ বাস্তবে এই কাণ্ড করে দেখিয়েছেন কানাডার এক তরুণী আনিয়া অ্যাটিঙ্গার (Anya Atinger)। ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে নিজের বিছানার অর্ধেকটা ভাড়া (rent half of the bed)দেওয়ার ইচ্ছে প্রকাশ করে সকলকে চমকে দিয়েছেন।

কানাডার টরোন্টোর একটি বাড়িতে থাকেন ওই মহিলা। তিনি বলছেন সত্যি তাঁর টাকার বড় দরকার। আর ঠিক সেই কারণের জন্যই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তিনি। ৯০০ কানাডিয়ান মুদ্রার বদলে নিজের মাস্টার বেডরুমের ক্যুইন সাইজ বেড অর্ধেক ভাড়া দিতে চেয়েছেন তিনি। গত মাসেই এই বিজ্ঞাপন দেওয়া হয়েছে ফেসবুকের মার্কেটপ্লেসে। সেখানে তিনি জানিয়েছেন যে বাড়িটিও শহরের কোলাহলের বাইরে কিছুটা শহরতলি ঘেঁষা এলাকায়। তাঁর ঘর থেকে হ্রদের দৃশ্য দেখা যায় বলেও উল্লেখ করেছেন তিনি। এই প্রথম নয়, এর আগেও একজনের সঙ্গে বিছানা ভাগ করে নিয়েছেন তিনি এবং সেই বিছানা সঙ্গী কখনও তাঁকে নিয়ে কোনও অভিযোগ করেননি। কিন্তু এই খবর নিয়ে সমাজমাধ্যমে বেশ কিছু কুরুচিপূর্ণ পোস্ট চোখে পড়ছে। অনেকেই আবার বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন। যদিও কানাডিয়ান মহিলা বিছানার ভাড়াটে হিসেবে মহিলাদের অগ্রাধিকার দিয়েছেন।

Related articles

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...

FIR-এর পরে তালসারি যাওয়ার সম্ভাবনা প্রিয়াঙ্কার! সঙ্গে প্রসেনজিৎ-যিশুরাও

তালসারির সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে তালসারির সমুদ্রে তলিয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Bandopadhyay)। ঘটনার পাঁচ...