Friday, June 26, 2026

ফের নয়া মামলায় বি.পাকে অনুব্রত-সায়গল! তিহারে গিয়ে দু’জনকে জেরার সম্ভাবনা NIA-এর

Date:

Share post:

বছর ঘুরতে চললেও মেলেনি রেহাই। কয়লা পাচার ও গরু পাচার মামলার পর এবার নয়া মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র (NIA) জেরার মুখে পড়তে চলেছেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) ও তাঁর নিরাপত্তারক্ষী সায়গল হোসেন (Saigal Hossain)। সূত্রের খবর, বীরভূমের (Birbhum) মহম্মদবাজারে জিলেটিন স্টিক-সহ ডিটনেটর উদ্ধারের তদন্তে এবার তিহার জেলে (Tihar Jail) গিয়ে অনুব্রত মণ্ডল ও তাঁর একসময়ের ছায়াসঙ্গী সায়গল হোসেনকে জেরা করতে চলেছে এনআইএ। সূত্রের খবর, আগামী ডিসেম্বরেই তিহারে গিয়ে দুজনকে জেরা করতে পারেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

বীরভূমের মহম্মদবাজারে জিলেটিন স্টিক-সহ ডিটনেটর উদ্ধারের ঘটনায় আগে থেকেই এনআইএ-র নজরে ছিলেন অনুব্রত ও সায়গল। কেন্দ্রীয় তদন্তকারী সূত্রে খবর, বিস্ফোরক উদ্ধারে ধৃতদের জেরা করে দুজনের নাম উঠে আসে। ইতিমধ্যেই এই মামলায় মোট তিনটি চার্জশিট পেশ করেছে কেন্দ্রীয় এজেন্সি। ১২ হাজার পাতার সেই চার্জশিটের একাধিক জায়গায় অনুব্রত ও সায়গলের নাম উল্লেখ রয়েছে বলে খবর। এবার সেই সূত্র ধরেই তিহারে গিয়ে তাঁদের জেরা করতে চাইছেন তদন্তকারীরা।

তবে এনআইএ আগেই এই জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে ব্যাঙ্কশাল কোর্টের দ্বারস্থ হয়। মহম্মদবাজারের ঘটনায় অনুব্রত ও সায়গল হোসেনকে জেরা করতে চেয়ে আবেদন জানানো হয়। সূত্রের খবর, আদালত তাতে অনুমতিও দিয়েছে। এরপরই তিহারে যাওয়ার তোড়জোড় শুরু এনআইএ-র।

 

 

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...