Friday, June 26, 2026

উত্তরকাশীর দুর্ঘ*টনার দা*য় বিজেপির, তো*প দাগল তৃণমূল

Date:

Share post:

চাঁদের মাটিতে পা রেখেছে ভারত কিন্তু উত্তরাখণ্ডের উত্তরকাশীর টানেলে (Uttarkashi under construction Tunnel rescue work) আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। এক বা দুদিন নয় টানা ১৭ দিন ধরে টানেলে আটকে থাকার পর আজ বিকেলে জানানো হয় যে উদ্ধারকারীরা শ্রমিকদের কাছে পৌঁছতে পেরেছেন। যদিও বিকেল ৪ টে পর্যন্ত কাউকে টানেলের বাইরে নিয়ে আসা সম্ভব হয়নি বলেই খবর। এই পরিস্থিতিতে বিজেপিকে (BJP)দায়ী করে তোপ দেগেছে তৃণমূল (TMC)। ঘাসফুল শিবির বলছে, বিজেপির ভুল সিদ্ধান্তের কারণেই আজ ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছেন শ্রমিকরা। এক্স হ্যান্ডেলে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে লেখা হয়,’উত্তরকাশীতে সুড়ঙ্গ বিপর্যয়ের জন্য দায়ী বিজেপিই। অবৈজ্ঞানিক পদ্ধতিতে সুড়ঙ্গ খোঁড়ার পরিকল্পনা হয়েছে, দূরদর্শিতার অভাবও ছিল এই প্রকল্পে। হিমালয় পর্বতমালায় আদৌ এই ধরণের কাজ চালানো সম্ভব কিনা, সেই বিষয়টিও একেবারেই ভেবে দেখা হয়নি। নিজেদের লাভ বাড়ানোর জন্য শ্রমিকদের প্রয়োজনীয় সুরক্ষার ব্যবস্থাও ছিল না।’

উত্তরকাশীর (Uttar Kashi) সিল্কিয়ারা টানেলে একের পর এক পদ্ধতি অবলম্বন করেও শ্রমিক উদ্ধারে গতি আনতে ব্যর্থ প্রশাসন। প্রতিদিনই বাড়তে থাকে আশা, আজ বুঝি উদ্ধারকাজ সম্পন্ন হবে। কিন্তু এই করতে করতে ১৬ দিন পেরিয়ে গেল। আজ ১৭ তম দিন। দিনের আলো থাকতে থাকতে কি বাইরে আসতে পারবেন শ্রমিকরা? কেন রেসকিউ অপারেশনে এত বিলম্ব? মানুষের জীবন নিয়ে কার্যত ছেলেখেলা চলছে। কেন পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত না করে এমন টানেল করার সিদ্ধান্ত নেওয়া হল? তৃণমূলের প্রশ্ন, আর্থিক লাভের জন্য সাধারণ মানুষকে আর কতদিন এইভাবে বলি দেওয়া হবে? কখনও অগার মেশিন আবার কখনও ম্যানুয়াল ড্রিলিংয়ের মাধ্যমে সুড়ঙ্গ কেটে এগোতে হচ্ছিল উদ্ধারকারীদের। আর কিছু সময়ের অপেক্ষা , তারপরই বাইরে আসবেন তাঁরা। কিন্তু এই দুর্ঘটনার দায় কি অস্বীকার করতে পারে বিজেপি? তৃণমূলের প্রশ্নে নিরুত্তর গেরুয়া শিবির।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...