Monday, April 6, 2026

রাজ্যসভার দুই আপ সাংসদকে তলব প্রিভিলেজ কমিটির, নিজেদের সপক্ষে বক্তব্য পেশের নির্দেশ

Date:

Share post:

অভিযোগ ছিলই। এবার রাজ্যসভার (Rajyasabha) দুই আপ সাংসদকে (AAP MP) ডেকে পাঠাচ্ছে প্রিভিলেজ বা স্বাধিকার কমিটি (Privilege Committee)। সাফ জানিয়ে দেওয়া হয়েছে, অভিযুক্ত সাংসদদের সশরীরে কমিটির বৈঠকে হাজিরা দিয়ে নিজেদের সপক্ষে বক্তব্য জানাতে হবে। তবে ঠিক কোনদিন সাংসদরা হাজিরা দেবেন তা এখনও চূড়ান্ত হয়নি।

উল্লেখ্য, সোমবার ছিল রাজ্যসভার স্বাধিকার কমিটির বৈঠক। সেই বৈঠকেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। তবে দিল্লি আবগারি নীতিতে দুর্নীতির অভিযোগে ইডির হাতে গ্রেফতার হয়ে বর্তমানে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন আপ সংসদ সঞ্জয় সিং (Sanjay Singh)। গত বাদল অধিবেশনে মণিপুর নিয়ে আলোচনার দাবিতে বিক্ষোভের মধ্যেই সঞ্জয় সিংকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হয়। অন্যদিকে বাদল অধিবেশনের শেষদিন অর্থাৎ ১১ অগাস্ট বিধিভঙ্গ, দুর্ব্যবহার সহ একাধিক অভিযোগে সাসপেন্ড করা হয় আরেক আপ সাংসদ রাঘব চাড্ডাকে (Raghav Chadda)। এবার দুই সাংসদকেই নিজেদের সপক্ষে সওয়াল করার জন্য ডেকে পাঠানো হল।

তবে সাংসদদের ডেকে পাঠানো হলেও কেন এখনো দিন চূড়ান্ত করতে পারল না প্রিভিলেজ কমিটি তা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। বিরোধীদের অভিযোগ, নির্বাচনের মুখে এসব করে লাভের লাভ কিছুই হবেনা। উল্টে ভরাডুবি হবে কেন্দ্রের মোদি সরকারের।

আরও পড়ুন- অ.মানবিক! বিহারে স্কুল বাসে ২ শিশুকে ধ.র্ষ.ণ, গ্রে.ফতার অ.ভিযুক্ত চালক 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...