Monday, April 6, 2026

সাতসকালে বেঙ্গালুরুর ১৫টিরও বেশি স্কুলে বো.মাতঙ্ক! চলছে চিরুনি ত.ল্লাশি

Date:

Share post:

সকালে স্কুল খুলতে না খুলতেই এল হুমকি ইমেল (Threat Email)। জানানো হয় স্কুল চত্বরে রয়েছে বিস্ফোরক (Explosives)। শুক্রবার সকালে আচমকাই বেঙ্গালুরুর (Bengaluru) ১৫টিরও বেশি স্কুলে এসে পৌঁছয় বোমা হামলার হুমকি। ঘটনার জেরে মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্কুল কর্তৃপক্ষ সহ ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মধ্যে। পুলিশ সূত্রে খবর, এদিন বেনামি ইমেল থেকে বেঙ্গালুরুর ১৫ টির বেশি স্কুলে হুমকি দেওয়া হয়। সেই ইমেলে দাবি করা হয়, স্কুল চত্বরে বিস্ফোরক রাখা আছে। আর এমন খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সঙ্গে স্কুলগুলি খালি করে দেওয়া হয়। খবর দেওয়া হয় পুলিশকে (Police)। এরপরই অভিযোগের ভিত্তিতে পুলিশ বিভিন্ন স্কুলে তল্লাশি চালায়। তবে প্রতিবেদন যখন লেখা হচ্ছে তখনও পর্যন্ত কোনও স্কুলে কোনও বিস্ফোরক বা সন্দেহজনক কোনও বস্তু পাওয়া যায়নি বলে খবর।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, শুক্রবার প্রথমে বাসেশ্বর নগরের নেপেল এবং বিদ্যাশিল্প-সহ মোট সাতটি স্কুলে এই হুমকি ইমেল এসেছিল। এই স্কুলগুলির মধ্যে একটি আবার কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের বাসভবনের ঠিক উল্টো দিকেই। যার জেরে পুলিশি তৎপরতা শুরু হয়ে যায়। তবে এর কিছুক্ষণ পর আরও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে ইমেলের মাধ্যমে একই ধরনের হুমকি আসে। তবে বেঙ্গালুরু পুলিশ অভিযোগ পাওয়ার পর সমস্ত স্কুলগুলিতে পৌঁছে ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের সরিয়ে দেয় বলে খবর।

তবে কোথা থেকে কে বা কারা এই ধরনের হুমকি দিয়েছে তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, কেউ মজা করে এই হুমকি ই-মেইল করেছে। তবে পুলিশ নিশ্চিত হতে বোম স্কোয়াডকে নিয়ে স্কুল চত্বরে চিরুনি তল্লাশি চালায়। কোনও স্কুলে বোমা পাওয়া না গেলেও হুমকির বিষয়টি একেবারে উড়িয়ে দিতে পারছে না পুলিশ। এই প্রথম নয়, গত বছরও বেঙ্গালুরুর বেশ কয়েকটি স্কুলে একই ধরণের হুমকি ইমেইল এসেছিল। কিন্তু সেগুলির সবকটিই পরে ভুয়ো হুমকি বলে প্রমাণিত হয়েছিল। এক্ষেত্রেও তেমন কিছু ঘটেছে বলে মনে করছে পুলিশ।

 

 

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...