Monday, June 8, 2026

ঐক্যশ্রী স্কলারশিপের সুবিধা নিয়ে উচ্চশিক্ষায় সাফল্য, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ পড়ুয়ার

Date:

Share post:

রাজ্যের অর্থনৈতিকভাবে অনগ্রসর পড়ুয়াদের উচ্চশিক্ষায় ঐক্যশ্রী স্কলারশিপ চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রকল্পের সুবিধা গ্রহণ করে উচ্চশিক্ষায় সফল হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানালেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র অনিকেত ব্রায়ান। এদিন এক্স হ্যান্ডেলে করে ঐক্যশ্রী স্কলারশিপের জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন অনিকেত।

অর্থনৈতিকভাবে অনগ্রসর ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার পথ মসৃণ করতে মুখ্যমন্ত্রীর বিশেষ উদ্যোগে এই স্কলারশিপ চালু করেছে রাজ্য। মুসলিম, খ্রীষ্টান, শিখ, বৌদ্ধ, পার্সি সহ বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের পড়ুয়াদের জন্যই মূলত এই উদ্যোগ। অনিকেত ব্রায়ান এই স্কলারশিপ প্রাপকদের মধ্যে একজন। সেমেস্টারে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন অনিকেত। ট্যুইটে সেকথা জানিয়ে হৃদয়ের কৃতজ্ঞতা উজাড় করে দিয়েছেন মুখ্যমন্ত্রীর প্রতি। মুখ্যমন্ত্রীর কাছে তাঁর অনুরোধ, সংখ্যালঘু উচ্চশিক্ষার্থীদের এভাবেই পথ দেখান তিনি।

Related articles

বিশ্ব পরিবেশ দিবসে গবেষণার নতুন সংযোজন প্রেরণা পাবলিশার্সের, প্রকাশিত ‘ইকো-ইথোস’

বিশ্ব পরিবেশ দিবসকে (World Environment Day) কেন্দ্র করে গবেষণা, প্রকাশনা এবং লেখকদের স্বীকৃতিকে এক মঞ্চে এনে অনুষ্ঠিত হল...

দিল্লিতে অভিষেক: ভবানী ভবনে হাজিরা এড়ালেন

বিধানসভায় বিধায়কদের সই জাল ইস্যুতে দ্বিতীয় হাজিরা এড়ালেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দলীয়...

প্রবল ভূমিকম্প ফিলিপিন্সে: মৃত অন্তত ৩

ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স। সোমবার ভোরে ফিলিপিন্সের মিন্ডানাও দ্বীপে তীব্র কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল...

সুখেন্দুর পদত্যাগ, দলেই প্রশ্ন কার সুবিধা করতে সময়টা বাছলেন!

অবশেষে অনেক বিদ্রোহ-বিপ্লবের পর তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন সুখেন্দু শেখর রায়। তৃণমূলের এই কঠিন সময়ে সাংসদ পদ...