Monday, June 8, 2026

ধ*র্ষণে অভি*যুক্তর স্ত্রীকেই মাম*লার সাক্ষী করল পুলিশ!

Date:

Share post:

ধর্ষকের বিরুদ্ধে সাক্ষী দিতে আদালতে হাজির অভিযুক্তের স্ত্রী (Accused’s wife)!অবাক হয়ে গেল খোদ বিচারপতি। পুলিশ জানিয়েছে এই মামলায় ওই মহিলাই মূল সাক্ষী। অন্যায়ের প্রতিবাদ করতে নিজের স্বামীর বিরুদ্ধে গিয়ে আইনের পাশে দাঁড়িয়েছেন তিনি। আগস্ট মাসের এক ধর্ষণের মামলার শুনানি ছিল শুক্রবার। নদিয়া (Nadia) জেলার এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তির স্ত্রীকে সাক্ষী করার পাশাপাশি আবার নির্যাতিতার পরিবারেরই এক সদস্যের বিরুদ্ধে পাল্টা ধর্ষণের অভিযোগে মামলা রুজু করা হয়েছে। যা নিয়ে এজলাসে যথেষ্ট বিরক্তি প্রকাশ করেছেন বিচারপতি জয় সেনগুপ্ত (Jay Sengupta)। তিনি বলেন তদন্তের নামে প্রতারণা হচ্ছে। মামলার পরবর্তী শুনানি আগামী ১৩ ডিসেম্বর। তদন্তকারী আধিকারিককে সেদিন উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন বিচারপতি।

Related articles

আজ দিল্লিতে বৈঠকে ইন্ডিয়া জোট: আলোচনায় নাগরিক থেকে জাতীয় স্বার্থ

বাংলায় বিজেপি সরকার গঠন হওয়ার পর প্রথমবার বৈঠকে বসছে ইন্ডিয়া জোট। সোমবার তৃণমূলের তরফে সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

মধ্যরাতে ধুন্ধুমার যাদবপুরে, হকার উচ্ছেদে নামল বুলডোজার! আটক সৃজন সহ ২ 

শেষমেশ জল্পনাই সত্যি হলো। তীব্র প্রতিরোধ, বাম-কংগ্রেসের স্লোগান, পুলিশের লাঠিচার্জ এবং প্রথম সারির নেতার গ্রেফতারির মধ্য দিয়ে কার্যত...

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...