Tuesday, March 31, 2026

নির্বাচনের ফল ঘোষণার আগেই ফের উ.ত্তপ্ত ছত্তিশগড়! মা.ওবাদী হা.নায় আ.হত ২ CRPF জওয়ান

Date:

Share post:

বিধানসভা নির্বাচনের (Assembly Election) ফল প্রকাশের আর মাত্র কয়েকঘণ্টা বাকি। তার আগেই ফের মাওবাদী তাণ্ডবে (Maoist Attack) আতঙ্ক ছড়ালো ছত্তিশগড়ে (Chattisgarh)। শনিবার আইইডি বিস্ফোরণে (IED Blast) কেঁপে ওঠে বারসুর থানা এলাকার বারসুর পল্লি। দুর্ঘটনায় আহত দুই সিআরপিএফ জওয়ান (CRPF)। যদিও দান্তেওয়াড়া পুলিশ সূত্রে খবর আহত দুই জওয়ানের অবস্থা আপাতত স্থিতিশীল।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে বারসুর থানা এলাকার একটি ব্রিজের কাছে কর্মরত ছিলেন ১৯৫ ব্যাটেলিয়ানের জওয়ানরা। আপত্তিজনক পোস্টার ও ব্যানার ছেঁড়ার কাজ করছিলেন তাঁরা। সেই সময়ই আচমকা আইইডি বিস্ফোরণ ঘটে বলে পুলিশ সূত্রে খবর। আহত ২ জওয়ানকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।

চলতি বিধানসভা নির্বাচন পর্বের মধ্যেই গত ২৭ নভেম্বর দান্তেওয়াড়ার ভাঁসি থানা এলাকায় নাশকতামূলক হামলা চালায় মাওবাদীরা। একাধিক সেনার গাড়ি পুড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এদিকে রবিবার ছত্তিশগড়ে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হবে। তার আগে এই বিস্ফোরণের ঘটনায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে। পাশাপাশি নিরাপত্তা নিয়েও উঠছে বিস্তর প্রশ্ন।

 

 

 

 

Related articles

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...