Tuesday, March 31, 2026

মণিপুর সংঘর্ষের আঁচ রাজধানীতে, মেইতি মহিলাকে নিগ্রহ কুকি গোষ্ঠীর

Date:

Share post:

মণিপুর ছাড়িয়ে মেইতি-কুকি সংঘর্ষের আঁচ এবার রাজধানী দিল্লিতে। দক্ষিণ-পূর্ব দিল্লির সানলাইট কলোনি এলাকার প্রকাশ্য রাস্তায় মেইতি জনগোষ্ঠীর মহিলাকে নিগ্রহ করল দুষ্কৃতীরা। শনিবার সকালে ঘটা এই ঘটনার ভিডিও প্রকাশ্যে এসেছে সোশ্যাল মিডিয়ার দৌলতে। জানা যাচ্ছে হামলাকারীরা কুকি জনজাতির।

দিল্লি পুলিশের তরফে জানা গিয়েছে, শনিবার সকালে এই ঘটনা ঘটে দিল্লির সানলাইট কলোনি এলাকার। কুকি সম্প্রদায়ভুক্ত বেশ কয়েকজন প্রকাশ্য রাস্তায় হামলা চালায় মেইতি সম্প্রদায়ভুক্ত দুইজনের উপর। এই দুইজনের মধ্যে একজন ছিলেন মহিলা। রীতিমতো ধাক্কাধাক্কি ও মারধোর করা হয় মেইতি সম্প্রদায়ের ওই দুইজনকে। ইতিমধ্যেই এ সংক্রান্ত একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গোষ্ঠী বিদ্বেষের কারণেই এই হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। দুষ্কৃতীরা ওই মহিলার পূর্ব পরিচিত। এবং এই ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে। দুষ্কৃতীদের সন্ধানে নেমেছে পুলিশ।

উল্লেখ্য, গত সাত মাসে মণিপুরে হিংসা পর্বে যুযুধান দুই গোষ্ঠীর মহিলারাই খুন, ধর্ষণ, নিগ্রহের শিকার হয়েছেন। উত্তর-পূর্বে অন্য কয়েকটি রাজ্য থেকেও কুকি-মেইতেই সংঘাতের খবর এসেছে। কিন্তু এই প্রথম দেশের রাজধানী শহর মণিপুরের গোষ্ঠীবিদ্বেষের নমুনা দেখতে পেল। ঘটনার জেরে সানলাইট কলোনি এবং আশপাশের এলাকায় নজরদারি এবং পুলিশি টহলদারি বৃদ্ধি করা হয়েছে।

Related articles

বালুরঘাটে মেডিক্যাল কলেজ-উত্তর দিনাজপুরে দুটি হিমঘর: দলীয় প্রার্থীদের প্রচারসভা থেকে আশ্বাস অভিষেকের

চতুর্থবার মা-মাটি-মানুষের সরকার ক্ষমতয়া এলে বালুরঘাটে মেডিক্যাল কলেজ ও উত্তর দিনাজপুরে দুটি হিমঘর তৈরি হবে। বালুরঘাট ও তপনের...

বিরাট অঙ্কের সম্পত্তি কর বকেয়া! জয়ললিতার প্রাসাদে পড়ল তালা

দীর্ঘ কয়েক বছর ধরে পুর কর বাকি। সম্পত্তি কর দেড় কোটি টাকাতে পৌঁছেছে। এবার তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার...

বকেয়া ডিএ-ডিআর নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক রাজ্য অর্থ দফতরের

ভোটের (2026 Election) নির্ঘণ্ট ঘোষণার আগেই বকেয়া ডিএ (DA) মিটিয়ে দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

IPL: “টিমের কথায় পিচ বদলানো সম্ভব নয়”, নাইটদের কড়া বার্তা সুজনের

বৃহস্পতিবার ইডেনে(Eden) প্রথম ঘরের মাঠে ম্যাচ খেলতে নামছে কেকেআর(KKR)। ঘরের মাঠে নাইটদের প্রথম ম্যাচের আগেই শুরু পিচ নিয়ে...