Monday, April 13, 2026

আলিগড়ের পর ফিরোজাবাদ! লোকসভা নির্বাচনের আগে ফের নাম বদলের ঘৃ.ণ্য রাজনীতি যোগীর

Date:

Share post:

হাতে আর মাত্র কয়েকটা মাস। তারপরই লোকসভা নির্বাচন (Loksabha Election)। আর এমন আবহে ফের গেরুয়া শিবিরের নাম বদলের ‘ঘৃণ্য রাজনীতি’ সামনে এল। নামের সঙ্গে ‘মুসলিম’ (Muslim) সম্প্রদায়ের সম্পর্ক রয়েছে। আর সেকারণে যেমন ভাবেই হোক সেই নাম পরিবর্তনে অনেকদিন থেকেই চেষ্টা চালাচ্ছিলেন উত্তর প্রদেশের (Uttar Pradesh) মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। শেষমেশ নিজের সিদ্ধান্তেই অটুট থাকলেন মুখ্যমন্ত্রী। এবার থেকে উত্তরপ্রদেশের আরও এক ঐতিহাসিক শহর ফিরোজাবাদের (Firozabad) নাম বদলে চন্দ্রনগর (Chandranagar) হতে চলেছে।

সূত্রের খবর, যোগী আদিত্যনাথ সরকারের সবুজ সংকেত পেয়েই পুরনিগম ফিরোজাবাদের নাম বদলের প্রস্তাব পাশ করিয়েছে বলে খবর। তবে যোগীর এমন সিদ্ধান্তে চটে লাল বিরোধীরা। বিরোধীদের অভিযোগ, ইতিহাস বদলে দিতে চাইছে কেন্দ্রের মোদি সরকার। যত দিন যাচ্ছে ধীরে ধীরে ইতিহাস বদলে ধর্মীয় মেরুকরণকেই উস্কানি দিচ্ছে গেরুয়া ধ্বজাধারীরা। গেরুয়া বাহিনী সাফ জানিয়েছে, লোকসভা নির্বাচনের আগে যোগী সরকার বেশ কয়েকটি শহর ও জেলার মুসলিম নাম বদলের সিদ্ধান্ত নিয়েছে। আর লোকসভা নির্বাচন সামনে আসতেই সেই ছবি সামনে আসছে।

উল্লেখ্য, মাত্র ১৫ দিন আগেই উত্তর প্রদেশের আরও এক ঐতিহাসিক শহর আলিগড়ের (Aligarh) নাম বদলের প্রস্তাব পাশ করিয়েছে স্থানীয় পুরনিগম। জানা গিয়েছে, এবার আলিগড়ের নাম বদলে হরিগড় রাখা হবে বলে খবর। তবে নাম বদলের প্রস্তাব পাশ হওয়ার পরই তা যোগী সরকারের কাছে পাঠানো হবে।

 

 

 

 

Related articles

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...