Saturday, June 20, 2026

সংসদে পেশ হল না মহুয়া মামলার এথিক্স কমিটির রিপোর্ট

Date:

Share post:

অনুমান করা হচ্ছিল অধিবেশনের প্রথম দিনে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ইস্যুতে উত্তাল হয়ে উঠবে লোকসভা। যদিও এথিক্স কমিটির রিপোর্ট নিয়ে নীরব রইল অধিবেশন। সোমবার শীতকালীন অধিবেশনের প্রথম দিনে মহুয়া সংক্রান্ত রিপোর্ট পেশই হল না লোকসভায়। বরং সংসদে নিজের বক্তব্য রেখে হাসতে হাসতে বেরিয়ে গেলেন মহুয়া। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন, “আগে রিপোর্ট পেশ করতে দিন, তার পর দেখা যাবে।”

টাকা নিয়ে প্রশ্ন তোলার মতো গুরুতর অভিযোগে এথিক্স কমিটির রিপোর্টে মহুয়ার সাংসদ পদ খারিজের সুপারিশ করা হয়েছে। এদিন সংসদে সেই রিপোর্ট পেশ হওয়ার কথা থাকলেও তা পেশ হয়নি বলেই জানা গিয়েছে। অবশ্য মহুয়া মামলায় এথিক্স কমিটির রিপোর্টে গোপনীয়তা ভঙ্গের অভিযোগ উঠেছে আগেই। স্পিকারের কাছে জমা পড়ার আগেই কীভাবে সেই রিপোর্ট সংবাদমাধ্যমে প্রকাশিত হয়ে গেল? সর্বদলীয় বৈঠকে এই প্রশ্ন তোলেন তৃণমূলের সংসদীয় দলনেতা ডেরেক ও’ব্রায়েন ও সুদীপ বন্দ্যোপাধ্যায়। অবশ্য সংসদ সূত্রে জানা যাচ্ছে, ‘টেকনিক্যাল’ সমস্যার জন্য সংসদে আজ এই রিপোর্ট পেশ হয়নি। সেক্ষেত্রে মঙ্গলবার পেশ হতে পারে এই রিপোর্ট।

উল্লেখ্য, সংসদে টাকা নিয়ে আদানি (Adani) গোষ্ঠীর বিরুদ্ধে প্রশ্ন তোলার অভিযোগ উঠেছে মহুয়ার বিরুদ্ধে। সংসদের এথিক্স কমিটি গত ৯ নভেম্বরের বৈঠকে এই ইস্যুতে তাঁর সাংসদ পদ খারিজের সুপারিশ করে। তার আগে কৃষ্ণনগরের সাংসদকে ডেকে জিজ্ঞাসাবাদ করেন এথিক্স কমিটির (Ethics Committee) সদস্যরা। এরপর মহুয়ার সাংসদ পদ খারিজের সুপারিশ করে রিপোর্ট পেশ করে এথিক্স কমিটি। অবশ্য শুরু থেকেই এই ঘটনায় মহুয়ার পাশে দাঁড়ান বিরোধী সাংসদরা। এদিন সংসদে সেই রিপোর্ট পেশ হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা পেশই হল না।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...