Tuesday, June 23, 2026

সারারাজ্যকে ব.ঞ্চিত কেন! বাংলার প্রাপ্য নিয়ে কেন্দ্রের ‘প্রতিহিং.সা’ নিয়ে সরব সুদীপ

Date:

Share post:

কেন্দ্রের বঞ্চনা আর কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর মিথ্যাচার। সংসদের অধিবেশনে সরব তৃণমূল (TMC) সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee)। মঙ্গলবার, সুদীপ অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই রাজ্যের প্রাপ্য আটকে রেখে মোদি সরকার। “যে গ্রামের বিরুদ্ধে অভিযোগ, সেখানে টাকা দেওয়া বন্ধ করা যেতে পারে। তা বলে পুরো রাজ্যকে  বঞ্চিত করা হচ্ছে!“ প্রশ্ন তোলেন  তৃণমূল সাংসদ।

লোকসভায় শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিনে জিরো আওয়ারে কেন্দ্রীয় বঞ্চনার বিষয়টি তোলেন তৃণমূল (TMC) সাংসদ। তাঁর অভিযোগ, একশো দিনের কাজ, জাতীয় স্বাস্থ্য মিশন, আবাস যোজনা-সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পের টাকা গত দুই বছর ধরে বন্ধ থাকায় বাংলার বকেয়ার পরিমাণ প্রায় ১৮ হাজার কোটি টাকা। রাজ্যের বকেয়া বিষয়ে লোকসভায় বলতে গিয়ে নয়া দিল্লির কৃষি ভবনে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Baneree) নেতৃত্বে তৃণমূলের আন্দোলনের কথাও উল্লেখ করেন বর্ষীয়ান সাংসদ। গ্রামোন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী, তাঁদের সঙ্গে দেখা করবেন বলে কথা দিয়েও, দেখা করেননি। তাঁদের দু’ঘণ্টা বসিয়ে রেখে, চা খাইয়ে পিছনের দরজা দিয়ে পালিয়েছিলেন প্রতিমন্ত্রী- অভিযোগ সুদীপের (Sudip Banerjee)। শেষ পর্যন্ত পুলিশ তাঁদের হেনস্থা করা হয় বলে সুর চড়ান সুদীপ।

যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন। জানান, তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করার জন্য ওই দিন তিনি তাঁর দফতরে আড়াই ঘণ্টা অপেক্ষা করেছিলেন। তারপরেও দেখা করলেন না কেন! তার সদুত্তর ছিল না কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর কাছে।


Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...