Monday, April 6, 2026

পাকিস্তানের মাটিতে ফের গুপ্ত হাম.লা! খতম উধমপুর হাম.লার মূলচ.ক্রী

Date:

Share post:

ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী আরও এক জঙ্গি খতম পাকিস্তানের মাটিতে। ২০১৫ সালে কাশ্মীরের উধমপুরে (Udhampur) ভারতীয় সেনার উপরে হামলার লস্কর জঙ্গি নেতা হাঞ্জলা আদনান খতম। দিনকয়েক আগে মধ্যরাতে গুলিবিদ্ধ হয় ওই জঙ্গি নেতার। হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় তার। গত সোমবার পাকিস্তানের জেলে বিষক্রিয়ায় মৃত্যু হয়েছিল ২৬/১১ হামলার অন্যতম মূল চক্রী। এরপর আরও এক জঙ্গি নেতার মৃত্যু হল পাকিস্তানে।

জানা গিয়েছে, জঙ্গিদের মনোবল বাড়াতে ও প্রশিক্ষণ দিতে পাক অধিকৃত কাশ্মীরে পাঠানো হয়েছিল জঙ্গি হাঞ্জালাকে। সম্প্রতি সেখান থেকে করাচিতে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানেই ২ ডিসেম্বর মাঝরাতে গুলিবিদ্ধ হয় এই জঙ্গি। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যায় পাক সেনা। হাসপাতালেই ৫ ডিসেম্বর মৃত্যু হয় কুখ্যাত এই জঙ্গির। উল্লেখ্য, ২০১৫ সালে উধমপুরে ভারতীয় সেনার কনভয়ে হামলা চালায় লস্কর জঙ্গিরা। মৃত্যু হয় ২ বিএসএফ জওয়ানের। এই ঘটনায় চার্জশিট গঠন করে তদন্ত চালাচ্ছে এনআইএ।

প্রসঙ্গত, গত কয়েকদিনে ভারতের হিটলিস্টে থাকা একের পর এক জঙ্গির মৃত্যু হয়েছে পাকিস্তানের মাটিতে। গত ২ বছরে এই ধরণের গুপ্ত হামলায় মৃত্যু হয়েছে অন্তত ১২ জন জঙ্গির। নিহতদের এই তালিকায় রয়েছে লস্কর-ই-তইবা, হিজবুল মুজাহিদিন, জইশ-ই-মহম্মদ ও খলিস্তানের মতো জঙ্গি সংগঠনের নেতারা। এর আগে ১৩ নভেম্বর করাচিতে গুপ্ত ঘাতকের হামলায় মৃত্যু হয় জইশ প্রধান মাসুদ আজহারের ঘনিষ্ঠ মৌলানা রহিমউল্লা তারিক। তার আগে ৯ নভেম্বর থাইবার পাখতুনখোয়া প্রদেশে গুলিতে মৃত্যু হয় লস্কর জঙ্গি আকরাম খাব ওরফে আকরাম গাজী। এই গুপ্ত হামলার পিছনে ভারতীয় গুপ্তচর সংস্থা ‘র’-এর হাত রয়েছে বলে দাবি করছে ইসলামাবাদ।

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...