Monday, March 16, 2026

বিজেপির দিশাহীন রাজনীতি, গোঘাট নিয়ে বিরোধী দলনেতাকে ধুয়ে দিলেন কুণাল

Date:

Share post:

হুগলির গোঘাটের চালকল মালিকদের একাংশের বিরুদ্ধে কৃষকদের বিক্ষোভ চলাকালীন থানার ওসি অশালীন ভাষা প্রয়োগ করেছেন,অভিযোগ করে বিরোধী দলনেতার টুইট নিয়ে কটাক্ষ করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।বৃহস্পতিবার সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে কুণাল বলেন,যখন কেন্দ্রীয় কৃষি আইনের বিরোধিতা করে কৃষক বন্ধুরা রাজধানীতে এক বছর ধরে রাস্তায় ধরনায় বসেছিলেন, তখন শুভেন্দু কোথায় ছিলেন? যখন উত্তরপ্রদেশে কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে আন্দোলনকারী কৃষকদের ওপর দিয়ে গাড়ি চালিয়ে ৬ জনকে মেরে ফেলে। তখন শুভেন্দুর টুইট কোথায় থাকে? প্রশ্ন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদকের।তার সাফ কথা, কৃষক বিরোধী বিজেপি সরকার, আর কৃষক বন্ধু মমতা বন্দ্যোপাধ্যায়।বিচ্ছিন্নভাবে কোথায় কি হয়েছে সেটা প্রশাসন দেখছে।ঘোলা জলে মাছ ধরা বিজেপির দিশাহীন রাজনীতির ফল।

গোঘাটে কৃষকদের থেকে ধান কেনার ক্ষেত্রে নিয়ম বহির্ভূতভাবে কুইন্টাল প্রতি ধানে ৫ কেজি করে বাটা বাদ দেওয়ার অভিযোগ উঠেছে চালকল মালিকদের একাংশের বিরুদ্ধে। স্থানীয় ভিকদাস এলাকার কৃষকদের একাংশের দাবি, ধানের বাটা বাদ দেওয়ার সরকারি কোনও নিয়ম নেই। কিন্তু, সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে ধান কেনার সময় ময়লার অজুহাতে কুইন্টাল প্রতি অতিরিক্ত ধান চাইছেন চালকল মালিকদের একাংশ। তাঁদের দাবি, গত তিন দিন ধরে কুইন্টাল প্রতি ৩ কেজি অতিরিক্ত ধান দিচ্ছেন তাঁরা। কিন্তু, বুধবার কুইন্টাল পিছু ৫ কেজি বাটা বাদ দিয়ে সেই পরিমাণ অতিরিক্ত ধান চাওয়া হয়। প্রতিবাদে গোঘাটের কামারপুকুর রাজ্য সড়ক অবরোধ করেন কৃষকদের একাংশ।

যদিও কিছুক্ষণ পরই প্রশাসনের আশ্বাসে অবরোধ উঠে যায়। কিন্তু ঘোলাজলে মাছ ধরতে এবং বিভ্রান্তি ছড়াতে আসরে নামেন বিরোধী দলনেতা।এক্স হ্যান্ডেলে একটি ভিডিও ফুটেজ পোস্ট করে তিনি মনগড়া মন্তব্য করতে থাকেন।অবশ্য তার এই মন্তব্যকে পাত্তা দিতে নারাজ তৃণমূল।

 

spot_img

Related articles

গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি: রয়েছে কমলা সতর্কতাও

শীত শেষে ঝড়-বৃষ্টিতে খানিকটা স্বস্তি পাবে গোটা রাজ্য, এমনটা আশা করা হলেও সেই ঝড়-বৃষ্টি এবার রাজ্য জুড়েই তাণ্ডব...

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...

যোগান স্বাভাবিক, তবু গ্যাসের দামের বোঝা! কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে আজ পথে মমতা

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রেক্ষিতে গোটা বিশ্বের জ্বালানি সংকট। সেই সংকটের মোকাবিলায় কোথায় দেশের শাসকদলের নীতি? সব পরিস্থিতির মোকাবিলাতে...

হাসপাতালের ICU-তে ভয়াবহ আগুন: কটকে মৃত ১০ রোগী, গাফিলতির অভিযোগ!

হাসপাতালে সুস্থ হতে এসে শেষ পর্যন্ত আগুনে পুড়ে মৃত্যু হল ১০ রোগীর। মধ্যরাতের ভয়াবহ আগুনে ওড়িশার কটকের এসসিবি...