Sunday, June 28, 2026

এই ক্রিকেটারকে ২০ কেজি ওজন কমাতে বলেছিলেন ধোনি, কিন্তু কেন?

Date:

Share post:

আফগানিস্তানে প্রাক্তন অধিনায়ক মহম্মদ আসগর আফগানকে ২০ কেজি ওজন কমাতে বলেছিলেন মহেন্দ্র সিং ধোনি। সঙ্গে বলেছিলেন ২০ কেজি ওজন কমালে আইপিএল-এর দলে নেবেন। তবে এই প্রস্তাব আসগরকে নয়, এই প্রস্তাব দেওয়া হয়েছিল মহম্মদ শাহজাদকে। এদিন এমনটাই জানালেন অধিনায়ক মহম্মদ আসগর আফগান।

এদিন এক সাক্ষাৎকারে আসগর বলেন,” এশিয়া কাপে সেদিন ম্যাচ টাই হওয়ার পর আমার সঙ্গে ধোনির অনেক ক্ষণ কথা হয়। ও অসাধারণ অধিনায়ক। ধোনি ভারতীয় ক্রিকেটে ঈশ্বরের উপহার। খুব ভাল মানুষ ও। মহম্মদ শাহজাদকে নিয়ে কথা হয়েছিল আমাদের। ধোনিকে বলেছিলাম যে, শাহজাদ ওর খুব বড় ভক্ত। ধোনি বলেছিল, শাহজাদের বিরাট ভুঁড়ি রয়েছে। ও যদি ২০ কেজি ওজন কমায়, তাহলে আইপিএলে আমাদের দলে নেব। কিন্তু শাহজাদ ওই সিরিজ খেলে আফগানিস্তানে ফিরেছিল আরও ৫ কেজি ওজন বৃদ্ধি করে।”

আসগরের মতে আইপিএল আফগানিস্তানের ক্রিকেটের উন্নতিতে সাহায্য করেছে। এই নিয়ে তিনি বলেন, “আইপিএলে খেলেই মুজিবুর রহমানের বোলিং আরও পরিণত হয়। পাল্টে গিয়েছিল ও একেবারে। অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভাল খেলার পর আমরা সরাসরি ওকে সিনিয়র দলে নিয়েছিলাম। তারপর ও আইপিএল খেলে এবং আগের থেকে অনেক বেশি পরিণত হয়। শরীরী ভাষা বদলে গিয়েছিল। শুধু মুজিব নয়, রশিদও আইপিএলে খেলার পর উন্নতি করেছিল।”

আরও পড়ুন:বিশ্বকাপে সেরা বোলার হয়েছেন শামি, সাফল্যের রহস্য ফাঁস ভারতের বোলিং কোচের

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...