Saturday, April 4, 2026

বিশ্বকাপে সেরা বোলার হয়েছেন শামি, সাফল্যের রহস্য ফাঁস ভারতের বোলিং কোচের

Date:

Share post:

২০২৩ আইসিসি একদিনের ক্রিকেট বিশ্বকাপে সেরা বোলার হয়েছেন মহম্মদ শামি। বিশ্বকাপে ২৪টি উইকেট নিয়ে সবার আগে শেষ করেছেন তিনি। শামির বোলিং নজর কেড়েছে ক্রিকেট বিশ্বে। প্রশংসা কুড়িয়েছেন ক্রিকেটপ্রেমীদের। এবার সেই শামির প্রশংসায় মাতলেন ভারতের বোলিং কোচ পরাশ মামব্রে। তাঁর মতে, শামির মতো বোলারকে কেউ তৈরি করে দিতে পারেন না। শামিরা নিজেরাই নিজেদের তৈরি করেন কঠোর পরিশ্রম করে।

এই নিয়ে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে মামব্রে বলেন,”যদি আমি বলি শামির মতো বোলারকে কোচেরাই তৈরি করে দেয় তা হলে সেটা মিথ্যা। শামি বিশ্বের একমাত্র বোলার যে প্রতিটা বল সিমে ফেলতে পারে। কঠোর পরিশ্রম করে এই ক্ষমতা আয়ত্ত করেছে শামি। নিজেকে অনেক উন্নত করেছে।” এখানেই না থেমে মামব্রে আরও বলেন,”প্রত্যেকটা বল সিমে ফেলা, কব্জির অবস্থান নিখুঁত রাখা এবং বল যে কোনও দিকে ঘোরানো— এগুলো বিরল দক্ষতা। অনেক বোলারই সিমে বল ফেলতে পারে। কিন্তু পিচে পড়ার পর সেগুলো এলোমেলো হয়ে যায়। শামির সেটা হয় না।”

আরও পড়ুন:১১১ বছরের ইতিহাসে প্রথমবার অবনমনে পেলে-নেইমারদের ক্লাব, ক্ষোভে ফেটে পরলেন সমর্থকেরা

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...