Monday, April 6, 2026

শ্রীসান্থের সঙ্গে ঝা.মেলার মাঝেই বিরাট বি.তর্ক নিয়ে মুখ খুললেন গম্ভীর

Date:

Share post:

কয়েকদিন ধরেই তুঙ্গে গৌতম গম্ভীর-এস শ্রীসান্থের মধ‍্যে বিতর্ক। লেজেন্ডস ক্রিকেট লিগে ঝামেলা বাধে শ্রীসান্থ এবং গম্ভীরের মধ‍্যে। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে মুখ খোলায় শ্রীসান্থকে পাঠানো হয় আইনি নোটিশও। আর এরই মধ‍্যে ফের একবার পুরোনো বিতর্ক বিরাট কোহলিকে নিয়ে মুখ খুললেন গম্ভীর। ২০২৩ আইপিএলে নবীন উল হকের সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন কোহলি। পরে সেই বিবাদে ঢুকে পড়েছিলেন গম্ভীর।

এই নিয়ে একটি অনুষ্ঠানে আইপিএলের সেই বিবাদ নিয়ে গম্ভীর বলেন, “কেউ এসে আমার দলের ক্রিকেটারকে হেনস্থা করবে সেটা মেন্টর হিসাবে আমি মেনে নেব না। তাই সেই সময় আমার মনে হয়েছিল, আমার কথা বলা উচিত। তাই আমি কোহলি ও নবীনের মধ্যে ঢুকেছিলাম। নবীনকে রক্ষা করা আমার কর্তব্য ছিল। আমি সেটাই করেছি।

কোহলির সঙ্গে বিবাদ করায় ম্যাচ ফি-র ১০০ শতাংশ কাটা গিয়েছিল গম্ভীরের। কোহলিরও একই শাস্তি হয়েছিল। পরে অবশ্য ২০২৩ বিশ্বকাপ চলাকালীন নবীনের সঙ্গে বিবাদ মিটিয়ে ফেলেন কোহলি। আসন্ন আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হয়েছেন গম্ভীর।

আরও পড়ুন:আজ সামনে পাঞ্জাব, প্রতিপক্ষকে নিয়ে সর্তক লাল-হলুদ

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...