Tuesday, June 9, 2026

ব্রিগেডে গীতাপাঠের দিন রাজ্যজুড়ে টেট পরীক্ষা বাতিল করতে আদালতে দিলীপ ঘোষ

Date:

Share post:

একটি হিন্দু সংগঠন আগামী ২৪ ডিসেম্বর কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লক্ষকণ্ঠে গীতাপাঠ-এর আয়োজন করেছে। যেখানে আমন্ত্রিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঠিক ওইদিনই রাজ্যজুড়ে প্রাথমিক টেট পরীক্ষা। ওইদিন যাতে টেট পরীক্ষা না হয়, তার জন্য এ বার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ।

সোমবার এই বিষয়ে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। আদালতে দিলীপের আইনজীবীর বক্তব্য, গত ১০ ডিসেম্বর পরীক্ষার দিন ধার্য করা হয়েছিল। পরে পরিবর্তন করে ২৪ ডিসেম্বর করা হয়। ওই দিন কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কর্মসূচি হয়েছে। তাই পরীক্ষার দিন পরিবর্তন করা হোক। প্রধান বিচারপতি জানান, পরীক্ষার দিন পরিবর্তন সম্ভব নয়। মামলা দায়ের করা হোক। তারপর বিবেচনা করা হবে।

দিলীপ ঘোষের এমন পদক্ষেপ বিভিন্ন হিন্দু ধর্মীয় সংগঠনের যৌথ প্রয়াসে হলেও গীতাপাঠ কর্মসূচির নেপথ্যে যে আসলে রয়েছে রাজ্য বিজেপি, এদিন ফের তা স্পষ্ট হয়ে গেল। শুধু তাই নয়, এই কর্মসূচিকে সফল করতে জেলায় জেলায় প্রচার শুরু করেছে বিজেপি। আসলে লোকসভা ভোটের আগে গীতাপাঠকে সামনে রেখে হিন্দুত্বের তাস খেলতে চাইছে গেরুয়া শিবির।

আরও পড়ুন- KIFF: উৎসবের শেষ ‘সিনে আড্ডা’য় সুরেলা মেজাজ! গান-সিনেমার সমীকরণে সঙ্গীতশিল্পীরা

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...