Saturday, April 4, 2026

বানারহাটে প্রাথমিক বিদ্যালয়ে হঠাৎ হাজির মুখ্যমন্ত্রী, আপ্লুত পড়ুয়া থেকে শিক্ষিকারা

Date:

Share post:

স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই বানারহাটে স্কুল পড়ুয়ারদের সঙ্গে মিশে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার, জলপাইগুড়ি (Jalpaiguri) প্রশাসনিক সভা সেরে শিলিগুড়ি যাওয়ার পথে জলপাইগুড়ি বানারহাট স্টেট প্ল্যান প্রাথমিক বিদ্যালয়ের সামনে মুখ্যমন্ত্রী দেখেন স্কুল তখন ছুটি হচ্ছে। আর তাঁকে দেখার জন্য ভিড় করেছে কচিকাঁচারা।গাড়ি থেকে নেমে সটান নেমে তাদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী।

তিনি যে আসবেন একথা জানা ছিল না কারোর। সেই কারণে বাগানের গাছের ফুল তুলেই মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান টিচার ইনচার্জ। খুদে পড়ুয়াদের উৎসাহ তখন দেখার মতো। মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) সঙ্গে দাঁড়িয়ে রীতিমতো ছবি তোলে তারা। আপ্লুত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক থেকে পড়ুয়ারা।

মুখ্যমন্ত্রী সেখান থেকে যাওয়ার পরেই স্কুলে পৌঁছন জেলাশাসক শামা পরভিন ও পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গণপৎ। তাঁরা গিয়ে ছাত্র-ছাত্রীদের হাতে খেলনা ও চকোলেট তুলে দেন। জেলাশাসক ও পুলিশ সুপারের সঙ্গে বসেও ছবি তোলে খুদে পড়ুয়ারা।


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...