Tuesday, June 9, 2026

হলদিয়ার প্রাক্তন সভাপতি ও বিদায়ী পুরপিতা স্বপন নস্কর প্রয়াত

Date:

Share post:

প্রয়াত হলদিয়া তৃণমূল নেতা স্বপন নস্কর। বুধবার সকালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৫ বছর। দীর্ঘদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন স্বপনবাবু। বুধবার ভোরে প্রবল শ্বাসকষ্ট অনুভব করলে তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষরক্ষা হয়নি।

হলদিয়া শিল্পাঞ্চলে দাপুটে নেতা ছিলেন স্বপন নস্কর। ছিলেন দক্ষ সংগঠক। তিনি হলদিয়ার প্রাক্তন সভাপতি ছিলেন। হলদিয়া পুরসভার বিদায়ী চেয়ারম্যান ছিলেন প্রয়াত স্বপন নস্কর। রাজনীতির পাশাপাশি ক্লাব সংগঠন ও সমাজসেবামূলক কাজেও স্বপন নস্করের অবদান ছিল। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে হলদিয়া তৃণমূল কংগ্রেস পরিবারে। দলীয় নেতার মৃত্যুর খবর পেয়ে হলদিয়া যাচ্ছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ।

 

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...