Thursday, June 18, 2026

দেশের ১০০ স্নাতকের মধ্যে বেকার ১৩জন! বলছে জাতীয় সমীক্ষা

Date:

Share post:

দেশের যুবসমাজের হাতে প্রচুর কাজ, কেন্দ্র সরকারের এই দাবির বিপরীত ছবি দেখাচ্ছে খোদ কেন্দ্র সরকারের পরিসংখ্যান। সম্প্রতি পরিসংখ্যান ও প্রকল্প রূপায়ন মন্ত্রক প্রকাশিত তথ্যই দেখাচ্ছে দেশে প্রতি ১০০ জন স্নাতকের মধ্যে ১৩ জনের বেশি বেকার। গত বছরের থেকে সংখ্যায় কমলেও সেই কমার হার ১০০ জনে মাত্র ১জন।

ক্ষমতায় আসার আগে এবং পরে কেন্দ্রের নেতা ও মন্ত্রীরা বারবার দাবি করেছেন বছরে ২ কোটি চাকরি। কিন্তু কেন্দ্রীয় মন্ত্রকের পিরিওডিক লেবার ফোর্স সার্ভে অনুযায়ী শিক্ষিত এবং সাধারণ – দুই কর্মসংস্থানের ক্ষেত্রেই বড়সড় ঘাটতি দেখা যাচ্ছে। ২০২২ সালের জুলাই মাস থেকে ২০২৩ সালের জুন মাস পর্যন্ত স্নাতক পাশ বেকারত্বরের হার ১৩.৪ শতাংশ, এক বছর আগে যা ছিল ১৪.৯ শতাংশ।

দেশের বড় রাজ্য থেকে কেন্দ্রশাসিত অঞ্চল, সর্বত্রই স্নাতক পাশ যুবসমাজের মধ্যে বেকারত্বের প্রবণতা স্পষ্ট। এক্ষেত্রে সব থেকে এগিয়ে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, যেখানে এই শ্রেণির মধ্যে বেকারত্বের হার ৩৩ শতাংশ। রাজ্যগুলির মধ্যে এগিয়ে অন্ধ্রপ্রদেশ, যেখানে বেকারত্বের হার ২৪ শতাংশ। অন্যদিকে এই শ্রেণির মধ্যে বেকারত্বের হার সবথেকে কম চণ্ডিগড়ে, ৫.৬ শতাংশ। রাজধানী দিল্লিতেও এই হার যথেষ্ট কম, ৫.৭ শতাংশ। তবে সামগ্রিকভাবে শিক্ষিত যুবসম্প্রদায়ের মধ্যে বেকারত্বের হার আদৌ কেন্দ্র সরকারের কর্মসংস্থানের বিজ্ঞাপনের কতটা সমর্থন করে তা নিয়ে সন্দেহ থাকছেই।

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...