Saturday, June 27, 2026

আইপিএল ২০২৪ নিলাম, রেকর্ড অর্থে কলকাতায় মিচেল স্টার্ক

Date:

Share post:

আইপিএল-এ দুরন্ত কামব‍্যাক হলো অস্ট্রেলিয়ার ক্রিকেটার মিচেল স্টার্কের। দীর্ঘদিন বাদে আইপিএল-এ ফিরলেন তিনি। আর ফিরতেই নিলামে রেকর্ড অর্থ পেলেন স্টার্ক। বিশ্বজয়ী স্টার্ককে পেতে আইপিএল নিলামের সব ইতিহাস ভেঙে দিল কলকাতা। ২৪ কোটি ৭৫ লাখ টাকায় স্টার্ককে কিনল তারা। যা আইপিএল-এর নিলামে ইতিহাস। স্টার্কের পরই রয়েছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্স। তাঁকে ২০ কোটি ৫০ লক্ষ টাকায় কেনে সানরাইজার্স হায়দরাবাদ।

এদিন দুবাইে আইপিএল-এর নিলামে স্টার্ককে নিতে আসরে নেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স, দিল্লি ক‍্যাপিটালস, গুজরাত টাইটান্স এবং কলকাতা নাইট রাইডার্স। স্টার্কের ন্যূনতম মূল্য ছিল ২ কোটি টাকা। আর এরপর স্টার্কের জন‍্য একের এক বিড তোলে মুম্বই-দিল্লি-গুজরাত-কলকাতা। শেষমেশ স্টার্ককে পেতে সফল হয় কলকাতা। গুজরাত শেষ পর্যন্ত লড়াই করেও হাল ছেড়ে দিল। স্টার্ককে নিতেই গম্ভীরের মুখে হাসি। আইপিএলে দীর্ঘদিন পর ফিরলেন অস্ট্রেলিয়ার স্পিড স্টার মিচেল স্টার্ক। স্টার্কের লাইন-লেন্থ এবং গতি তাঁকে ২০২৪ আইপিএল নিলামের অন্যতম প্রধান আকর্ষণ করে তুলেছে।

অপরদিকে বিশ্বকাপজয়ী অধিনায়ক প‍্যাট কামিন্সকে ২০ কোটি ৫০ লক্ষ টাকায় কিনল সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএলের নিলামে যে কামিন্স দর পাবেন তা আগে থেকেই বোঝা গিয়েছিল। তাঁর ন্যূনতম মূল্য ছিল ২ কোটি টাকা। প্রথমে কামিন্সকে নিতে ঝাঁপায় চেন্নাই সুপার কিংস। তাদের সঙ্গে লড়াই শুরু হয় মুম্বই ইন্ডিয়ান্সের। তারপর আসরে নামে আরসিবি। শেষমেশ হায়দরাবাদ ২০ কোটি ৫০ লক্ষ টাকায় কামিন্সকে কিনে নেয়।

আরও পড়ুন:আজ প্রোটিয়াদের বিরুদ্ধে ম‍্যাচ জিতে সিরিজ জয় লক্ষ‍্য টিম ইন্ডিয়ার

Related articles

তৃণমূলকে উপড়ে ফেলার চেষ্টা চলছে, একুশে জুলাই আমাদেরই হবে, বিজেপিকে নিশানা মহুয়ার

পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসকে (TMC) কোণঠাসা করতে ভয় ভীতি প্রদর্শন করে চারপাশ থেকে চাপ তৈরি করা হচ্ছে। সুপরিকল্পিতভাবে...

সাধারণ মানুষের সমস্যা সমাধানে জুলাইয়ে ‘মুখোমুখি’ কর্মসূচি পুর দফতরের

বাংলা জুড়ে বিভিন্ন পুর এলাকার নাগরিক পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধানে বড় পদক্ষেপ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের পুর ও...

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...