Friday, April 3, 2026

বাম সরকারের সঙ্গে আরও বাড়ল দূরত্ব! রাজ্যপালের বিরুদ্ধে বি.ক্ষোভের পথেই হাঁটল SFI

Date:

Share post:

সময় যত গড়াচ্ছে ততই রাজ্য ও সরকারের বিরোধ আরও প্রকট হচ্ছে। কেরলের (Kerala) রাজ্যপাল (Governor) আরিফ মহম্মদ খান (Arif Md Khan) ও বাম সরকারের (Left Government) সংঘাত আরও চরমে পৌঁছল। এবার রাজ্যপালের সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি নিয়েছে বাম ছাত্র সংগঠন এসএফআই (SFI)। সূত্রের খবর, কেরালা ও কালিকট বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসাবে রাজ্যপালের মনোনীত লোককে সেনেটে নিয়োগ নিয়ে ঝামেলার সূত্রপাত হয়েছিল। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের (Pinarai Vijayan) অভিযোগ, সঙ্ঘ পরিবারের লোকজন দিয়ে সেনেট ভরে দিয়েছেন রাজ্যপাল আরিফ মহম্মদ খান। আর তার বিরুদ্ধে এবার বিক্ষোভের রাস্তা বেছে নিল বাম ছাত্র সংগঠন।

মুখ্যমন্ত্রী বিজয়নের অভিযোগ, একের পর এক উস্কানিমূলক কাজ করে কেরলে অশান্তির পরিবেশ তৈরি করছেন রাজ্যপাল। পাশাপাশি মুখ্যমন্ত্রীর আরও অভিযোগ, সঙ্ঘ পরিবারের নির্দেশ মেনে রাজ্যপাল রাজ্যের নির্বাচিত সরকারের উল্টোপথে হাঁটছেন। এর পাল্টা হিসাবে রাজ্যপাল মুখ্যমন্ত্রী বিজয়নকে খুনি এবং মস্তান বলে অভিহিত করে বলেন, নিজের অধিকার প্রয়োগের ক্ষেত্রে তিনি কিছুতেই মাথানত করবেন না। মুখ্যমন্ত্রীর চোখরাঙ্গানিতে ভয়ও পাবেন না।

পাশাপাশি এসএফআই-কেও (SFI) একহাত নিয়ে রাজ্যপাল বলেন, সেনেটে যদি সিপিএমের লোকদের নিয়ে নিতাম, তাহলে বিজয়ন কোনও কথাই বলতেন না। অশান্তিও হত না। রাজ্যে সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়ার সূত্রপাত হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।

 

 

 

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...