Friday, June 26, 2026

ফের শহরে অ.গ্নিকাণ্ড! পু.ড়ে ছাই দোকানঘর, ঝ.লসে মৃ.ত্যু বৃদ্ধার

Date:

Share post:

ফের কলকাতায় (Kolkata) ভয়াবহ অগ্নিকাণ্ড। বুধবার ভোরে দক্ষিণ ২৪ পরগনার কামালগাজি উড়ালপুলের (Kamalgazi Flyover) নীচে একটি দোকানে আচমকাই আগুন (Fire) লেগে যায়। দুর্ঘটনার জেরে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক বৃদ্ধার। এদিকে আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। তবে কী কারণে এই আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। তবে বৃদ্ধার দেহ উদ্ধার করেছে পুলিশ (Police)।

স্থানীয় সূত্রে খবর, কামালগাজি উড়ালপুলের নীচে একটি অস্থায়ী দোকান ছিল বৃদ্ধার। সেখানেই থাকতেন তিনি। বুধবার ভোরে আচমকাই ওই দোকানঘরটিতে আগুন লেগে যায়। এদিকে আগুনের তীব্রতা দেখে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। তাঁরাই পরিস্থিতি বেগতিক বুঝে দমকল এবং পুলিশকে খবর দেয়। এদিকে দমকল ঘটনাস্থলে পৌঁছে তড়িঘড়ি আগুন নেভায়। পরে মৃতার দেহ উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ সূত্রে খবর, বৃদ্ধার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে ঠিক কী কারণে আগুন লাগল তা এখনও জানা যায়নি।

 

 

 

Related articles

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...