Monday, April 6, 2026

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজ জয় ভারতের

Date:

Share post:

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজ জয় ভারতের। এদিন প্রোটিয়াদের বিরুদ্ধে ৭৮ রানে জয় পায় কে এল রাহুলের দল। ভারতের হয়ে দুরন্ত শতরান করেন সঞ্জু সামসন। ১০৮ রান করেন তিনি।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব‍্যাট করে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ২৯৬ রান করে টিম ইন্ডিয়া। ব‍্যাট হাতে ১০৮ রানের ইনিংস খেলেন সঞ্জু স‍ামসন। ৫২ রান করেন তিলক ভার্মা। অধিনায়ক কে এল রাহুল করেন ২১ রান। ৩৮ রান করেন রিঙ্কু সিং। প্রোটিয়াদের হয়ে তিন উইকেট নেন হেনড্রিক। ২ উইকেট নেন বারগার। একটি করে উইকেট নেন উইলিয়ামস, মালডার এবং মহারাজ।

জবাবে ব‍্যাট করতে নেমে ২১৮ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের হয়ে লড়াই করেন টনি ডে জর্জি। ৮১ রান করেন তিনি। ৩৬ রান করেন মার্কাম। ক্লাসেন করেন ২১ রান। ভারতের হয়ে চার উইকেট নেন অর্শদীপ সিং। দুটি করে উইকেট নেন আবেশ খান এবং ওয়াশিংটন সুন্দর। একটি করে উইকেট নেন মুকেশ কুমার এবং অক্ষর প‍্যাটেল।

আরও পড়ুন:মোহনবাগানে অমর একাদশের মূর্তি উন্মোচন, বাগান তাঁবুতে চাঁদের হাট

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...