Tuesday, June 23, 2026

মোদির ক্যারিশমা কমেছে, লোকসভা নির্বাচনের আগে বড় মন্তব্য প্রশান্ত কিশোরের!

Date:

Share post:

বছর ঘুরলেই লোকসভা নির্বাচনের (Loksabha Elections) দামামা বেজে যাবে। ইতিমধ্যেই ইন্ডিয়া জোট নিজেদের রণকৌশল পোক্ত করতে শুরু করেছে। অন্যদিকে ধর্মের নামে মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে ভোট বাক্স ভরানোর তাল খুঁজছে পদ্ম শিবির। এসবের মাঝেই বড় মন্তব্য করলেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর (Prasanta Kishore)। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জাতীয় রাজনীতি থেকে শুরু করে I.N.D.I.A জোটের জয়ের সম্ভাবনা সব বিষয়েই নিজের কথা তুলে ধরেন তিনি। সেখানেই নরেন্দ্র মোদি (Narendra Modi) সম্পর্কে এক চাঞ্চল্যকর মন্তব্য করেছেন পি.কে (PK)। তিনি জানিয়েছেন ২০১৪ এর পর ২০১৯ এ যতটা আশা করেছিলেন সাধারণ মানুষ, ততটা প্রত্যাশা পূরণ করতে পারেনি মোদি সরকার। ২০২৪ এ ফারাক আরও অনেকটা বেড়ে গেছে। পাশাপাশি মোদি ম্যাজিক ধীরে ধীরে কমে আসছে বলেই মত তাঁর।

ভোট কৌশলী প্রশান্ত কিশোরের রাজনৈতিক দূরদৃষ্টিতা নিয়ে কারোর মনে কোন প্রশ্ন নেই। তাই তাঁর এই মন্তব্যের পর থেকেই রাজনৈতিক মহলে কানাঘুষো শুরু হয়েছে। সত্যিই কি লোকসভা নির্বাচনের ফলাফল এখন থেকে আঁচ করতে পারছেন পিকে? এই নিয়ে খোলসা করে কিছু না বললেও মোদির উত্তরসূরীর প্রসঙ্গে একটি মারাত্মক কথা বলেছেন তিনি। সাম্প্রতিক অনেক সমীক্ষায় দাবি করা হয়েছে যে গোটা বিশ্বে এখনও জনপ্রিয়তার নিরিখে নাকি মোদিই শীর্ষে। আর এই মতামতের উপর ভিত্তি করেই আবার দেশ জয়ের স্বপ্ন দেখছে বিজেপি। পিকে অবশ্যই বিষয়টিকে আমল দিতে নারাজ। তিনি সাক্ষাৎকারে জানান, এক সময় গর্ভাচভের জনপ্রিয়তাও বিপুল ছিল। কিন্তু তিনি যেবার নোবেল পুরস্কার পান, সেই বছরই ইউএসএসআর থেকে ছিটকে যেতে হয় তাঁকে। তিনি বলেন, দেশে মোদির জনপ্রিয়তা কমলে তা বিশ্বের দরবারেও প্রতিফলিত হবে। তবে এর পাশাপাশি মোদির উত্তরসূরী কট্টর হিন্দুত্ববাদী হবে বলে জানান প্রশান্ত কিশোর। জনপ্রিয় ভোট কৌশলী এই প্রসঙ্গে একটি ট্রেন্ডের উদাহরণ তুলে ধরেন।

প্রশান্ত কিশোর বলেন গত কুড়ি বছরে বিজেপি এবং আরএসএস সমীকরণের জুটির দিকে নজর দিলে বোঝা যায়, কীভাবে সময়ের পরিবর্তনে দেশ শাসনে নিজেদের চিন্তা ভাবনাকে পরিচালিত করেছে ভাজপা। প্রথমে বাজপেয়ী ও আডবাণী- এক্ষেত্রে প্রথমজন উদারচেতা হলেও আডবাণী ছিলেন কট্টর। পরবর্তীতে আডবাণী আর মোদি জুটির দুজনেই ছিলেন কট্টর। মোদি – শাহের ক্ষেত্রেও এটাই চলছে। তাই পিকের ক্যালকুলেশন পরবর্তীতে যিনি আসবেন তিনি আরও কট্টর হিন্দুত্ববাদী মানসিকতার পরিচয় দেবেন। যদিও তিনি কারোর নাম উল্লেখ করেননি। কিন্তু এই মন্তব্যের পর থেকেই যোগী আদিত্যনাথকে ঘিরে বাড়ছে জল্পনা।

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...