Friday, April 3, 2026

রাজ্যের ৪ লাখ চুক্তিভিত্তিক শিক্ষককে স্থায়ী করার সিদ্ধান্ত নীতীশ সরকারের

Date:

Share post:

ভাবতে পারেন একটা গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থাটা চলে চুক্তিতে। হ্যাঁ, বিহারের শিক্ষা ব্যবস্থার ছবিটা এমনই। এবার সেই পরিস্থিতি বদল করা চেষ্টা করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। গত ৫ ডিসেম্বর মন্ত্রিসভার বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূ্র্ণ সিদ্ধান্ত নিয়েছেন নীতীশ। তার মধ্যে অন্যতম হল রাজ্যের ৪ লাখ চুক্তিভিত্তিক শিক্ষককে স্থায়ী করার সিদ্ধান্ত।মোট ২৯টি কর্মসূচিতে সবুজ সংকেত দিয়েছে নীতীশ কুমারের মন্ত্রিসভা। এর মধ্যে রয়েছে কিছু নির্বাচনী প্রতিশ্রুতিও। ইতিমধ্যেই রাজ্যের ৪ লাখ চুক্তিভিত্তিক শিক্ষকদের স্থায়ী করার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ করতে শুরু করে দিয়েছে সরকার। তবে এর মধ্যে শর্ত রয়েছে। স্থায়ী হতে গেলে চুক্তিভিত্তিক শিক্ষকদের একটি পরীক্ষায় পাশ করতে হবে। ওই পরীক্ষাটি নেবে বিহার স্কুল একজামিনেশন বোর্ড। তবে যারা ইতিমধ্য়েই বিহার পাবলিক সার্ভিস কমিশন পরিচালিত টিচার্স রিক্রুটমেন্ট একজামিনেশন পাশ করেছেন তাদের আর নতুন করে পরীক্ষা দিতে হবে না।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর রাজ্যের ১.২০ লাখ শিক্ষককে নিয়োগপত্র দিয়েছে বিহার সরকার। সেদিনই পাটনার গান্ধী ময়দানে এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ২৫ হাজার শিক্ষকের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। যে ১ লাখ ২০ হাজার শিক্ষক নিয়োগের কথা বলা হচ্ছে তার মধ্যে ৭০ হাজার ৫৪৫ জন প্রাথমিক শিক্ষক ও ২৬ হাজার ৮৯ জন সেকেন্ডারি ও ২৩ হাজার ৭০২ জন উচ্চ মাধ্যমিক শিক্ষক। মোট শিক্ষকদের ৪৮ শতাংশ মহিলা।

ওই দিন নীতীশ কুমার ঘোষণা করেন, রাজ্যে মোট ১০ লাখ চাকরি দেওয়ার কথা বলেছিল সরকার। আগামী ১৮ মাসের মধ্যে সেই প্রতিশ্রুতি পূরণ করা হবে। মুখ্যমন্ত্রী বলেছেন, সরকার ১০ লাখ চাকরি দেওয়ার পাশাপাশি আরও দশ লাখ চাকরির সুযোগ তৈরির কথা বলেছিল। সেই প্রতিশ্রুতি আগামী দেড় বছরে করবে সরকার।

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...