Sunday, June 14, 2026

বয়স কমছে ধোনির, ভাইরাল মাহির বাইসেপ, প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা

Date:

Share post:

২০২৪ আইপিএল-এ মাঠে নামবেন কি মহেন্দ্র সিং ধোনি? এই প্রশ্ন যখন ঘোরাফেরা করছে ধোনি ভক্তদের মধ‍্যে, সেই মুহূর্তে ভাইরাল চেন্নাই সুপার কিংস-এর অধিনায়কের হাতের পেশি। যা ইতিমধ্যে নজর কেড়েছে নেটিজেনদের। যা দেখে তারা বলছেন ধোনির বয়স বাড়ছে না বরং কমছে।

বুধবার একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ধোনি। সেখানে তাঁকে দেখে মনে হতেই পারে যে, ধোনির বয়স কমছে। ৪২ বছর বয়সি ধোনি এখনও চূড়ান্ত ফিট। যেই ভিডিওটি ভাইরাল, সেখানে দেখা যাচ্ছে একটি লাল রং-এর টি-শার্ট পরে রয়েছেন মাহি। যেখানে তাঁর হাতের পেসি দেখা যাচ্ছে। অনুষ্ঠানে সঞ্চালক ধোনিকে বলেন হাতে পেসিটা একবার দেখাতে। আর সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

ওই অনুষ্ঠানে ধোনির লম্বা চুল রাখার প্রসঙ্গ ওঠে। লম্বা চুল নিয়ে ধোনি বলেন, “এমন চুল রাখা খুব কঠিন। আগে আমি ২০ মিনিটে তৈরি হয়ে যেতাম। এখন ১ ঘণ্টা ১০ মিনিট লাগে। এমন চুল রাখছি ভক্তরা চাইছে বলে। কিন্তু একদিন ঘুম থেকে উঠে যদি মনে হয় রাখব না, তাহলে কেটে ফেলব।”

আরও পড়ুন:প্রয়াত ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার প্রবীর মজুমদার

Related articles

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...