Monday, April 13, 2026

মাধ্যমিকের পরীক্ষাকেন্দ্রের প্রত্যেকদিনের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ বাধ্যতামূলক, নির্দেশ পর্ষদের

Date:

Share post:

এবারের মাধ্যমিক পরীক্ষার নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্ক পর্ষদ।ইতিমধ্যেই পরীক্ষাকেন্দ্রগুলিকে কড়া চিঠি দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন সিসিটিভি ফুটেজ সংরক্ষণ বাধ্যতামূলক জানিয়ে চিঠি দিল পর্ষদ।কেন্দ্রগুলিকে চিঠি দিয়ে পর্ষদ জানিয়েছে, প্রত্যেকদিনের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করে রাখতে হবে। পরীক্ষার দিনগুলিতে সকাল ৮ টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করতে হবে এবং দেখতে হবে যাতে সিসিটিভিগুলি কাজ করে। কোনও কারণে সিসিটিভিরগুলির সমস্যা হলে তার ব্যাকআপ রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।
পর্ষদ জানিয়েছে, সংরক্ষিত সিসিটিভি ফুটেজগুলি সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রগুলির প্রধানের কাছেই রাখতে হবে। পরীক্ষার ফলপ্রকাশ শেষ না হওয়া পর্যন্ত তা সংরক্ষিত রাখতে হবে। সিসিটিভি ফুটেজ নষ্ট হলে তার দায় নিতে হবে সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্রের প্রধান শিক্ষকদের।

চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল গত ২৩ ফেব্রুয়ারি থেকে। সেক্ষেত্রে আগামী বছর এগিয়ে আসতে চলেছে মাধ্যমিক। ২০২৪ সালে ২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। যা শেষ হবে ১২ ফেব্রুয়ারি। বেলা ১১ টা ৪৫ থেকে বিকেল ৩ টে পর্যন্ত চলবে মাধ্যমিক পরীক্ষা।মাধ্যমিক পরীক্ষা নিয়ে যাতে কোনও বিতর্ক তৈরি না হয়, সেজন্যই এই বাড়তি সতর্কতা।

Related articles

ভিনরাজ্যের আইপিএসকে রাজ্য পুলিশের পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

ভোট ঘোষণার পর থেকে রাজ্য প্রশাসনিক স্তরে প্রায় প্রতিদিন রদবদল করে চলেছে নির্বাচন কমিশন (Election Commission of India)।...

কমিশনের বদলিতে ১৪ বছর পর মহিলা গোয়েন্দাপ্রধান

দীর্ঘ ১৪ বছর পর আবারও কলকাতা পুলিশের (Kolkata Police) গোয়েন্দা প্রধান পদে মহিলা আধিকারিক। আইপিএস দময়ন্তী সেন কলকাতা...

কাঠফাটা রোদে সোমের সকাল থেকে পুড়ছে বাংলা, নববর্ষে ঊর্ধ্বমুখী উষ্ণতার পূর্বাভাস!

নীল ষষ্ঠীর সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে সূর্যের দাপট। হাসফাঁস করা গরম কলকাতা-সহ একাধিক জেলায়। হাওয়া অফিস (Weather Department)...

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...