Saturday, June 13, 2026

পলিটেকনিক, আইটিআই পড়তে বিশেষ সুবিধা মেয়েদের, পথ দেখাচ্ছে রাজ্য

Date:

Share post:

রাজ্যে মেয়েদের শিক্ষার প্রসারে যে ধরনের উদ্যোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন অন্যান্য রাজ্য বা কেন্দ্র সরকারের কাছে তো বটেই, বিশ্বে তা এখন দৃষ্টান্ত। এবার নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে আরও একধাপ এগোতে চলেছে রাজ্য। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় (Technical Education Training and Skill Development) মেয়েদের জন্য আসন সংরক্ষণ ব্যবস্থা চালু করতে চলেছে রাজ্য সরকার। পাশাপাশি আসন সংরক্ষণের পরিকল্পনা নেওয়া হয়েছে স্থানীয় ছাত্র ও ছাত্রী উভয়ের জন্যই।

আগামী শিক্ষাবর্ষ থেকে রাজ্যের সমস্ত পলিটেকনিক, আইটিআই ও বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্রগুলিতে মেয়েদের জন্য ২০ শতাংশ আসন সংরক্ষিত (seat reservation) থাকবে। সব রাজ্যের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য। পাশাপাশি কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া জেলা এবং নদিয়ার কল্যাণী, হুগলির চুঁচুড়া, চন্দননগর ও শ্রীরামপুর মহকুমা ছাড়া এই দুই জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলি থেকে পাশ করা ছাত্র-ছাত্রীদের জন্য ৫০ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। জিটিএ এলাকাতেও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে স্থানীয়দের ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

সম্প্রতি কারিগরি শিক্ষা দফতর ভর্তি সংক্রান্ত নতুন নীতি ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করেছে। নতুন নীতিতে বলা হয়েছে, যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ভর্তি হবে। তবে যেসব ক্ষেত্রে আসন সংরক্ষিত থাকছে সেখানে দু দফার কাউন্সিলিং (councilling) হয়ে যাওয়ার পরও সংরক্ষিত আসন না ভরলে সেগুলি সাধারণ আসনে পরিণত করার পথও খোলা থাকছে। নতুন নীতিতে ভর্তির কাউন্সেলিং ও নথি যাচাই করার প্রক্রিয়াও সরল করা হচ্ছে। নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে অনলাইনে ভর্তির জন্য আবেদন ও ফি জমা দেওয়ার ব্যবস্থাও হবে।

Related articles

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...

সুদীপ এখন শুধুই ‘বোঝা’! বেসুরো সাংসদকে তীব্র কটাক্ষ তাপসের

কুণাল ঘোষের পর এবার বেসুরো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে 'বোঝা' বলে কটাক্ষ করলেন বিজেপি বিধায়ক তাপস রায়। তৃণমূল কংগ্রেসে থাকাকালীন...