Monday, April 13, 2026

ছেলের জন্মদিনে ধাওয়ানের পোস্ট দেখে মন ভেঙেছে অক্ষয়ের, দিলেন বিশেষ বার্তা

Date:

Share post:

ছেলের জন্মদিনে আবেগঘন পোস্ট করেছিলেন ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান। শেষবার ছেলে জোরাওয়ারকে সামনাসামনি দেখেছিলেন ১ বছর আগে। শেষ তিন মাস সব জায়গা থেকে ব্লকড শিখর ধাওয়ান। ফলে ছেলের জন্মদিনে সরাসরি শুভেচ্ছাও জানাতে পারেননি ভারতের তারকা ওপেনার। সেই কথা জানিয়ে নিজের সোশ্যাল মিডিয়া আবেগঘন পোস্ট করেছিলেন ধাওয়ান। গব্বরের এই পোস্ট দেখে মন খারাপ বলিউড খিলাড়ি অক্ষয় কুমারেরও। শিখরের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি।

ধাওয়ানের পোস্ট দেখে অক্ষয় কুমার বলেন, “খুব কষ্ট হল। বাবা হিসাবে আমি জানি নিজের সন্তানের থেকে দূরে থাকার থেকে বেশি কঠিন আর কিছু নয়। ভরসা রাখো শিখর। লক্ষ লক্ষ মানুষ তোমার জন্য প্রার্থনা করছেন। আশা করছি খুব তাড়াতাড়ি তুমি ছেলের সঙ্গে দেখা করতে পারবে।”

ছেলের জন্মদিনের দিন শিখর সোশ্যাল মিডিয়ায় লেখেন,” একবছর হয়ে গেল আমি তোমাকে সামনাসামনি দেখিনা। প্রায় তিন মাস আমি সব জায়গা থেকে ব্লকড। তাই আমি একই ছবি ব্যবহার করছি তোমার জন্মদিনে শুভেচ্ছা জানানোর জন্য। আমি তোমাকে সরাসরি যোগাযোগ করতে না পারলেও টেলিপ্যাথির মাধ্যমে যোগাযোগ করতে পারি। আমি তোমার জন্য অত্যন্ত গর্বিত আমি জানি তুমি খুব সুন্দর ভাবে বড় হয়ে উঠছ।”

সম্প্রতি স্ত্রী আয়েশা মুখোপাধ্যায়ের সঙ্গে বিচ্ছেদ হয়েছে শিখরের। বিচ্ছেদ হওয়ার পর থেকে ছেলে জোরাওয়ারের দেখা পাননি শিখর ধাওয়ান। ২৬ ডিসেম্বর জোরাওয়ারের জন্মদিন। আর তাই সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করেছিলেন তিনি।

আরও পড়ুন:এএফসি এশিয়ান কাপে নিজেদের সেরা পারফরম্যান্স দিতে মরিয়া টিম ইন্ডিয়া, হু.ঙ্কার সন্দেশের

Related articles

ধান কেনায় রেকর্ড হলেও চাল-চিন্তায় খাদ্য দফতর

ভোট চলাকালীনও চাষিদের কাছ থেকে ধান কেনার কাজ জোরকদমে চালিয়ে যাচ্ছে রাজ্য। চলতি খরিফ মরশুমে সরকারি উদ্যোগে ইতিমধ্যেই...

ISL: গোল বিতর্কে সমালোচকদের জবাব দেবাশিসের, ইস্টবেঙ্গলকে কটাক্ষ সৃঞ্জয়ের

আইএসএলে(ISL) এবার জোর টক্কর হচ্ছে মোহনবাগান-ইস্টবেঙ্গলের। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ম্যাচে জয় পেলেও বাগানের তৃতীয় গোল নিয়ে বিতর্ক হচ্ছে।...

বাঁকুড়ায় তৃণমূল সভানেত্রীর পদযাত্রায় জনস্রোত, মমতাকে দেখতে রাস্তার দুধারে উপচে পড়া ভিড়

দলীয় প্রার্থীদের সমর্থনে যেখানেই  পগযাত্রা করছেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), সেখানেই জনস্রোত। সোমবারও তার ব্যতিক্রম...

হামলাকারীদের রাজনৈতিক পরিচয় কি: মোথাবাড়ি হামলায় NIA-কে প্রশ্ন সুপ্রিম কোর্টের

রাজ্যের এসআইআর পর্যায়ে ভোটারদের যে ন্যায্য ভোটাধিকার তা নিয়ে উত্তাল গোটা দেশের রাজনীতি। এই পরিস্থিতিতে আক্রমণের হাত থেকে...